রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

কক্সবাজারে ইউপি চেয়ারম্যান আবদুল্লাহকে ছিনিয়ে নেয়ার চেষ্টা, গ্রেফতার ৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনকারিদের দমনে নিজের অস্ত্র ব্যবহারের অভিযোগে যৌথবাহিনীর হাতে গ্রেফতার হওয়া কক্সবাজারের কাছের ইউনিয়ন পিএমখালীর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহকে থানা কম্পাউন্ড থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টার ঘটনায় মামলা হয়েছে।


কক্সবাজার সদর মডেল থানায় হওয়া এই মামলায় ৩৪ জনকে এজাহারনামীয় আসামি ছাড়াও আরও অজ্ঞাত ৬০০ জনকে আসামি করা হয়েছে।


মামলায় গ্রেফতার হওয়া ইউপি চেয়ারম্যানকে প্রধান আসামি করা হয়েছে। এই ঘটনায় চেয়ারম্যান আবদুল্লাহসহ ৪ জন গ্রেফতার হয়েছেন। গতকাল মঙ্গলবার কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুস্ময় দাশ গুপ্ত বাদী হয়ে মামলাটি দায়ের করেন।


এই মামলায় গ্রেফতার হওয়া অন্য তিনজন হলেন পিএমখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ছনখোলা এলাকার আমির হামজার ছেলে মুবিনুল হক (৪০), আবুল কাশেমের ছেলে জয়নাল (৩০) ও আমির সুলতানের ছেলে নুরুল আজিম (৩০)।


কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র, অতিরিক্ত পুলিশ (ট্রাফিক) মো. জসীম উদ্দিন চৌধুরী বলেন, সেনাবাহিনী নেতৃত্বাধীন যৌথবাহিনী গত সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে চেয়ারম্যান আবদুল্লাহকে আটক করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অস্ত্র ব্যবহার ও মিছিলে গুলি চালানোর অভিযোগ তোলা হয়।


গ্রেফতারের পর চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাকে থানায় আনার পর শত শত সমর্থক নামধারী লোক হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। এসময় ৩/৪ জন পুলিশ সদস্য আহত হন।


মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজার আদালতের দায়িত্বশীল পুলিশ পরিদর্শক (কোট ইন্সপেক্টর) মো. গোলাম জিলানী বলেন, চেয়ারম্যান আব্দুল্লাহ সহ গ্রেফতারকৃত চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Tag
আরও খবর