‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারের সংকট নেই,বিদ্যুৎ,গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে - জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় আল হিদায়া একাডেমির ৩২জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মৌলভীবাজারে সম্ভ্রম বাঁচাতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত, আটক ২ অনুপ্রেরণার এক সুন্দর অধ্যায়—দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে বিশেষ কর্মশালা বন উজাড় ও আবাসস্থল ধ্বংসে লোকালয়ে আসছে বন্যপ্রাণী, শ্রীমঙ্গলে এক মাসে ২০ বন্যপ্রাণী উদ্ধার মধুপুরে ৩ দিন পর উদ্ধার অসহায় লক্ষ্মী দাস: প্রয়াসের উদ্যোগে সন্তানসহ বাড়ি প্রত্যাবর্তন নন্দীগ্রামে শ্রমিকদের দিয়ে রাস্তার উদ্বোধন করিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি মোশারফ তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহ্বায়ক শুভ, সদস্য সচিব স্মৃতি নাগেশ্বরীতে ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড: এসিল্যান্ডের বিচার নিয়ে আইনি বিতর্ক কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয়

রাজবাড়ীতে এমপিও ভুক্ত শিক্ষকদের সরকারি করন করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রাজবাড়ীতে এমপিও ভুক্ত শিক্ষকদের সরকারি করন করার দাবিতে মানববন্ধন ।

রাজবাড়ীতে এমপিও ভুক্ত শিক্ষকদের সরকারি করন করার  দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।


বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের জন্য গোয়ালন্দে শিক্ষকরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে উপজেলা নির্বাহী অফিসারের কাছে।


মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১ টার সময় গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষকদের মানববন্ধনে বক্তব্য রাখেন গোয়ালন্দ বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি ও গোয়ালন্দ প্রপার হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান হাবিব, এ সময় তিনি বলেন আমাদের দাবি সরকারি স্কুলের মত আমাদেরও এমপিও ভুক্ত যে সকল মাধ্যমিক স্কুল আছে একযোগে সরকারিকরন করা হোক। এবং যেখানে বৈষম্যের কারণেই এই দেশে স্বাধীন হয়েছে সেখানে কেন আমরা পরাধীন থাকব আমরা সরকারি স্কুলের মতোই একই সিলেবাস একই বই একই শিক্ষকতা করি সেখানে আমাদের বৈষম্য করে রাখা হবে কেন? আমরা এভাবে আর থাকতে চাই না। আমরা চাই শিক্ষা নিয়ে একটি কমিশন গঠন করে আমাদের একটি সঠিক ও সুন্দর তদন্তের মাধ্যমে আমাদেরকে সরকারিকরন করা হোক।এ সময় আরো উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, দক্ষিণ উজানচর ইসলামিয়া আলিম মাদ্রাসা অধ্যক্ষ মোঃ মোজাফফর হোসেন, বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার গার্লস স্কুলের প্রধান শিক্ষক মোঃ মানিক শেখ, আক্কাস আলী মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেনসহ অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ।

আরও খবর