বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য

শহীদ মমতাজ উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে লালপুর চ্যাম্পিয়ন


লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
'চলো বদলে যাই প্রযুক্তির ছোঁয়ায়',এই স্লোগান নিয়ে ক্যাশলেস অনলাইন মার্কেটিং কোম্পানি  ও এম বাজার ডট কম এর উদ্যোগে হাজার হাজর দর্শকের উপস্থিতিতে আনন্দ ও উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে নাটোরের লালপুরে শহীদ মমতাজ উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুলে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় লালপুর খেলোয়াড় কল্যাণ সমিতি ঈশ্বরদী পাওয়ার গ্রীড কোম্পানি অফ বাংলাদেশ একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি সংসদ সদস্য আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথি ছিলেন নাটোর-১ (লালপুর -বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নাটোর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, লালপুর উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফতাব হোসেন ঝুলফ, সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর, গোপালপুর পৌরসভার মেয়র রোখসানা মোর্তুজা লিলি, ও এম বাজার ডট কম এর চেয়ারম্যান ইউসুফ ফরহাদ, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লুৎফর  রহমান রুবেল, ম্যানেজার ফরহাদ আল হক ভুইয়া, লালপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশফাকুল হোসেন রিমন প্রমূখ। উল্লেখ গত ২১ অক্টোবর বিকেলে এ টুর্নামেন্টর উদ্বোধন করা হয়।

Tag
আরও খবর