রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

রামুতে বজ্রপাতে ৪টি গরুর মৃত্যু, ঋনের টাকায় উপার্জনের সম্বল হারিয়ে কৃষকের আহাজারি

 কক্সবাজারের রামুতে আকস্মিক বজ্রপাতে দরিদ্র কৃষকের ৪টি গরু মারা গেছে। উপার্জনের একমাত্র সম্বল গরুগুলো হারিয়ে হতবাক হয়ে পড়েছেন ওই কৃষক। মৃতগরুগুলোর পাশে আহাজারি করতেও দেখা গেছে ওই পরিবারের সদস্যদের। রবিবার, ২২ সেপ্টেম্বর দিবাগত রাত রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক শামসুল আলম ওই এলাকার মৃত বাঁচা মিয়ার ছেলে। জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স জানিয়েছেন- রবিবার রাতে এলাকায় প্রচুর বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির পানিতে ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাটির ঘরের দেয়াল ধ্বসে পড়েছে। মধ্য রাতে আকস্মিক বজ্রপাতে শামসুল আলমের ৪ টি গরু মারা গেছে। গরু ৪ টির মূল্য আনুমানিক ৩ লাখ টাকা। বিভিন্ন ব্যাংক ও ঋনদান প্রতিষ্ঠান থেকে ঋন নিয়ে শামসুল আলম এসব গরু লালনপালন করে সংসারের জীবিকা নির্বাহ করেন। এখন গরুগুলোকে হারিয়ে তার পরিবার নিঃস্ব হয়ে পড়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক শামসুল আলম জানান- রবিবার রাত ২ টার দিকে তিনি গোয়াল ঘরের পাশে টং ঘরে বসে গরু পাহারা দিচ্ছিলেন। এসময় বিকট শব্দে আকস্মিক বজ্রপাতে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে। একটু পরে গোয়াল ঘরে তাকাতেই দেখতে পান ৪ টি গরু মাটিতে লুটিয়ে পড়েছে এবং একে একে সবগুলো প্রাণ হারিয়েছে। বেঁচে আছে শুধুমাত্র ৮ দিনের একটি বাছুর। কয়েকটি সংস্থা থেকে ঋন নিয়ে এসব গরু লালন পালন করছেন। এখন সংসার চালানো দূরের কথা, ঋন পরিশোধ করার মতো সামর্থ্যও তার থাকলো না।

কৃষক শামসুল আলমের মেয়ে রুমা আকতার জানান- তার বাবা ঋনের টাকায় অনেক কষ্টে গরু লালন পালন করে সংসার চালায়। তার কোন ভাই নেই। মা আর ৪ বোনের সংসারে এখন যেন অন্ধকার নেমে এসেছে।রামু উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুল ইসলাম জানিয়েছেন- দরিদ্র কৃষকদের উপার্জনের একমাত্র সম্বল ৪ টি গরু বজ্রপাতে মারা যাওয়ার বিষয়টি তিনি শুনেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে অর্থ সহায়তা দেয়া হবে। সমাজের বিত্তশালী ব্যক্তিদেরও ওই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

Tag
আরও খবর