‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে শিশু অধিকার পরিস্থিতি ও সেবার সুযোগ-সুবিধা বিষয়ে ব্রেকিং দ্য সাইলেন্স এর 'ডায়ালগ' অনুষ্ঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ব্রেকিং দ্য সাইলেন্স (বিটিএস) শ্রীমঙ্গল প্রকল্প অফিসের উদ্যোগে উপজেলা পর্যায়ে শিশু অধিকার পরিস্থিতি ও সেবার সুযোগ-সুবিধা বিষয়ে উপজেলা পর্যায়ে সেবাপ্রদানকারী বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের য়ে শিশুদের ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে শহরের কলেজ রোডস্থ বিটিএস এর শ্রীমঙ্গল কার্যালয়ে অনুষ্ঠিত 'ডায়ালগ' সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক শাহেদা আক্তার এবং সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল ৮ নং কালিঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা।

বিটিএস-এর কোর সাপোর্ট মডেল প্রকল্পের প্রকল্প কর্মকর্তা জুমেনা শাহনাজ এর উপস্থাপনায় সভার শুরুতেই বিটিএস শ্রীমঙ্গল প্রকল্প অফিসের শিশু সুরক্ষা সংক্রান্ত কার্যক্রম, শিশু সুরক্ষা নেটওয়ার্কের লক্ষ্য-উদ্দেশ্য ও শ্রীমঙ্গল উপজেলার নারী-শিশু বিষয়ক চলমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত উপস্থাপন করেন ব্রেকিং দ্য সাইলেন্সে এর শ্রীমঙ্গল প্রকল্প অফিসর কো-অর্ডিনেটর ও অফিস ইনচার্জ পারভেজ কৈরী।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল থানার এসআই (শিশু ও নারী বিষয়ক কর্মকর্তা) অলক বিহারী গুন, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের মৌলভীবাজার প্রতিনিধি ইসমাইল মাহমুদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক খবরপত্রের প্রতিনিধি এহসান বিন মুজাহির, বাংলাদেশ চা জনগোষ্ঠী আদিবাসি ফ্রন্টের নির্বাহী পরিচালক পরিমল সিং বাড়াইক, ভুড়ভড়িয়া চা বাগানের পঞ্চায়েত সভাপতি সুধির রিকিয়াসন।

উন্মুক্ত আলোচনায় বক্তারা শিশুদের বর্তমান পরিস্থিতি, শিশু যৌন নির্যাতন প্রতিরোধে সংস্থাগুলোর ভূমিকা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত প্রদান করা হয়।

সরকারি ও বেসরকারি শিশু বিষয়ক সংস্থার প্রতিনিধিরা এ আলোচনায় অংশগ্রহণ করেন ও শিশু সুরক্ষা আরও কার্যকর করার বিষয়ে প্রস্তাব দেন। শিশু সুরক্ষার তৎপরতা বৃদ্ধির জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়, যাতে কোনো ঘটনা ঘটলে তা অবিলম্বে থানাকে অবহিত করা যায় এবং শিশুর সুরক্ষার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করা যায়।

ভুড়ভুড়িয়া চা বাগানে গত ১৬ সেপ্টেম্বর তারিখে ঘটে যাওয়া একটি শিশু নির্য়াতনের বিষয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অলক বিহারী গুনকে অবহিত করা হয় এবং এ বিষয়ে সঠিক তদন্তের জন্য কালিঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সভায় উপস্থিত সকলেই স্থানীয় থানার প্রতিনিধিকে অনুরোধ করেন।

ব্রেকিং দ্য সাইলেন্স শ্রীমঙ্গল প্রকল্প অফিসের কো-অর্ডিনেটর ও অফিস ইনচার্জ পারভেজ কৈরী বলেন, সভায় শিশু সুরক্ষা নেটওয়ার্ককে শক্তিশালী করতে কর্মএলাকা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শ্রীমঙ্গলের চাবাগান এলাকার যুব ক্লাবগুলো, জেলা ও উপজেলা মহিলা বিষয়ক পরিষদ, লিগ্যাল এইড কমিটি এবং জেলা ও উপজেলা সদর হাসপাতালের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াও শ্রীমঙ্গল থানা, উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা অফিস ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের সাথে সমন্বয় করে কাজ করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠিত ডায়ালগ সভায় বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুশ্রম বন্ধ, শিশুদের শারীরিক ও মানসিক নির্যাতন প্রতিরোধ এবং বিশেষ করে শিশুদের মাদকাসক্তি রোধে শক্তিশালী ক্যাম্পেইন পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বিটিএস শ্রীমঙ্গল প্রকল্প অফিসের অন্যান্য কর্মীবৃন্দসহ শ্রীমঙ্গলে শিশু সুরক্ষা নিয়ে কাজ করা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে গঠিত শিশু সুরক্ষা নেটওয়ার্কের সদস্যগণসহ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ১৪ ঘন্টা ২৭ মিনিট আগে