হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

পাঁচবিবিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দূর্নীতি ও অর্থ আত্মাসাথের অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলন।



জয়পুরহাটের পাঁচবিবিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বানিজ্য ৪৩ লক্ষ টাকা অর্থ আত্মসাৎ সহ শিক্ষার্থীর দের থেকে প্রতি মাসে বিদ্যুৎ বিল,প্যারাশিক্ষকের বেতনের জন্যে শিক্ষার্থীদের থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।

২২ ও ২৩  শে সেপ্টেম্বর সকালে  জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জাবেকপুর উচ্চ বিদ্যালয় নিয়োগ বানিজ্য ও শিক্ষার্থীদের প্রতি মাসে বিদ্যুৎ বিল নেওয়া সহ বিভিন্ন দূর্নীতি তুলে ধরে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করে আন্দোলন করে।

অত্র বিদ্যালয়ের ১০ ম শ্রেনীর ছাত্র ছাব্বির হাসান জানান আমাদের বিদ্যালয়ে অফিস  সহকারী পদে মোঃ আতাউর রহমান ,আয়া পদে মোছাঃ শিরিন আক্তার ও পরিছন্নকর্মী মোঃ হামজালাহ্  তিনটি পদে নিয়োগ হলে সেই নিয়োগ বানিজ্যের ৪৩ লক্ষ টাকা কোথায় গেলো এবং প্রধান শিক্ষক সঠিক সময়ে বিদ্যালয়ে আসে না।

অপর এক শিক্ষার্থী নেহা আক্তার বলেন আমাদের প্রধান শিক্ষক আমাদের সাথে অসাদাচরন করে এবং প্রতিমাসে বিদ্যালয়ের বিদ্যুৎ বিল আমাদের থেকে নেন।কিছুদিন আগে একজন প্যারাশিক্ষক নিয়োগ দিয়েছিলেন তার বেতন আমারা শিক্ষার্থীদের থেকে নেওয়া হয়েছে এই প্রধান শিক্ষকের পদত্যাগ চাই আমরা।


এবিষয়ে ভুক্তভোগী ম্যানেজিং কমিটির অভিবাবক সদস্য  জয়নাল আবেদীন বলেন আমি এনামুল হক শিক্ষকের বিদায় অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিদ্যালয় বিভিন্ন সমস্যা দিক গুলো তুলে ধরি এবং সমাধানের জন্য পরামর্শ চায়। এমতাবস্থায়  জাবেকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার উপর ক্ষিপ্ত আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং অপমানে করে বিদ্যালয়ের  ৬ ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া আমার মেয়ে জান্নাতুল ফেরদৌসী কে ঘাড় ধাক্কা দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার কথা বলেন।

এমতাবস্থায় উক্ত প্রতিষ্ঠানে অফিস সহকারী, আয়া ও পরিছন্নকর্মী তিনটি পদে কোন নিয়োগ বোর্ড গঠন না করে গোপনীয় ভাবে ম্যানেজিং কমিটির সকলের  অনুপস্থিতিতে টাকার মাধ্যমে নিয়োগ প্রদান করে।

আরেক অভিভাবক সদস্য  তহমিনা বেগম বলেন নিয়োগ দেওয়ার পর রেজুলেশন সই করার জন্যে আমার বাড়িতে ৫০০০ (পাঁচ হাজার)টাকা নিয়ে আসে এবং সই দিতে বলে আমি না করাই আমাকেও উক্ত কমিটি থেকে বের করে দিয়েছে।

এবিষয়ে প্রধান শিক্ষক সুজাউল ইসলাম বলেন শিক্ষার্থীদের অভিযোগ মিথ্যা এবং বানোয়াট।

এবিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান বলেন আমাদের কাছে এবিষয়ে কোন লিখিত অভিযোগ নেই তবে কেউ অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

Tag
আরও খবর