নাসিরনগরে প্রান্তিক পেশাজীবীদের মাঝে অনুদান বিতরণ দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নাগেশ্বরীতে বৃদ্ধাকে টিনেরঘড় নির্মাণ করে দিল মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬ শুরু বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো চৌদ্দগ্রাম চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক ‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র

কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর শাহাবুদ্দিন সিকদার যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার

রবিবার( ২২ সেপ্টেম্বর ২০২৪ তারিখ) সন্ধ্যা ০৭.৩০ ঘটিকায় গোপন সূত্রের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে ম্যাজিস্ট্রেট, র‍্যাব ও পুলিশ এর সমন্বয়ে গঠিত একটি টিম কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডের বিতর্কিত কাউন্সিলর শাহাবুদ্দিন শিকদারকে গ্রেফতারের জন্য জরুরি ভিত্তিতে গমন করে।


 যৌথ বাহিনী কাউন্সিলর শাহাবুদ্দিনকে পৌরসভার ৫নং ওয়ার্ডস্থ আলীর জাঁহাল এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়। অতঃপর আলীর স্টেশনস্থ শাহাবুদ্দিনের দুটি বাড়ি যৌথ বাহিনীর উপস্থিতিতে তল্লাশি করা হয়। তল্লাশিতে তার বাড়িতে কোন আগ্নেয়াস্ত্র অথবা অবৈধ দ্রব্যাদির আলামত পাওয়া যায় নাই। জানা যায়, সে যৌথ বাহিনী পৌঁছানোর পূর্বেই সব সরিয়ে ফেলে।


 তথ্য মতে, কাউন্সিলর শাহাবুদ্দিনের নামে হত‍্যাচেষ্টা, সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ভূমিদখল, অর্থ আত্মসাৎ এক জায়গাকে কয়েকবার বিক্রি করা সহ বেশ কয়েকটি সুনির্দিষ্ট মামলা ও শতাধিক অভিযোগ রয়েছে। উল্লেখ্য যে, শাহাবুদ্দিন গত ০৫ আগস্ট ২৪ এর আগে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করে এবং ০৫ আগস্ট ২৪ এর পরে তার বড় ভাই ইমরান শিকদার(বিএনপির রাজনীতির সাথে জড়িত) এর ছত্রছায়ায় এলাকায় সন্ত্রাসী মূলক কার্যক্রম চালিয়ে যেতে থাকে।


উল্লেখ্য যে, শাহাবুদ্দিন সিকদার এর গ্রেপ্তারের খবর শুনে প্রায় শতাধিক লোক থানায় উপস্থিত হয়ে তার কঠোর বিচারের দাবিতে জনসমাগম করে। তার গ্রেফতারের পরে এলাকাবাসীর মাঝে বর্তমানে স্বস্তি বিরাজ করছে।যৌথ বাহিনীর উক্ত অভিযানে কোন হতায়াতের ঘটনা ঘটেনি।

Tag
আরও খবর






6a3509c5e0008-190626032005.webp
বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো

৪ ঘন্টা ৩৮ মিনিট আগে