কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

বগুড়ার শাজাহানপুরে জোড়া খুন

বগুড়ার শাজাহানপুরে জোড়া খুন
মো. আল আমিন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক লীগ কর্মী শীর্ষ মাদক কারবারি ও একাধিক হত্যা মামলার আসামি কুখ্যাত সন্ত্রাসী সাগর ও তার সহযোগী স্বপন নিহত হয়েছে এবং তার অপর সহযোগি মুক্তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল ছোট মন্ডল পাড়া এলাকায় স্থানীয় কুখ্যাত সন্ত্রাসী, আশেকপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য, মাদক ব্যবসায়ী ও একাধিক হত্যা মামলার আসামী মোঃ সাগর তালুকদার(৩৫), পিতা- গোলাম হোসেন তালুকদার ও তার সহযোগী মোঃ স্বপন(৩২), পিতা- সাইফুল ইসলাম, সাবরুল তালুকদার পাড়া, আশেকপুর, শাজাহানপুর, বগুড়াকে দুর্বৃত্ততা কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। উল্লেখ্য, দুজন মৃত ব্যক্তি ছাড়াও রাস্তার পাশে অজ্ঞাত ব্যক্তির হাতের কব্জি পাওয়া যায়।

ঘটনাস্থল পরিদর্শন করেন বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মুসা।

নিহত মোঃ সাগর তালুকদার শাজাহানপুর উপজেলার চিহ্নিত সন্ত্রাসী। সে স্বেচ্ছাসেবক লীগের ছত্রছায়ায় অত্র এলাকায় মাদক, চাঁদাবাজি ও অপহরণের মাধ্যমে মুক্তিপন আদায় করত বলে জানা যায়।

সর্বশেষ সে বগুড়া জেলা শাহজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি প্রভাষক শাহ জালাল তালুকদার পারভেজ হত্যা মামলার আসামি ও মাষ্টারমাইন্ড ছিল বলে জানা যায়।
Tag
আরও খবর