অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

বড়লেখায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে সাংস্কৃতিক সন্ধ্যা

মৌলভীবাজারের বড়লেখায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে ও জুলাই বিপ্লব ২০২৪-পরবর্তী বিজয় উদযাপন উপলক্ষে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।  

এ উপলক্ষে শুক্রবার পৌরশহরের পি.সি. সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আবু হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহকারী সমন্বয়ক ফয়সাল হোসাইন। বিশেষ অতিথি ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা সমন্বয়ক গোলাম মর্তুজা সেলিম, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নিয়াজ উদ্দীন, গাংকুল পাথারিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যাপক আব্দুল মোহাইমিন, পি,সি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক রিয়াজুল ইসলাম, মুরাউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ আহমদ খান, বড়লেখা মুহাম্মাদিয়া মাদ্রাসার ইংরেজি প্রভাষক তারেক আহমদ, গাংকুল পাথারিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুবায়ের আহমদ প্রমুখ।

এসময় মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যায় ইসলামী সংগীত, নাতে রাসূল পরিবেশন করেন দিশারি শিল্পীগোষ্ঠী সিলেট, বড়লেখা সাহিত্য সাংস্কৃতিক সংসদ, জলপ্রপাত শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার, কলরব শিল্পীগোষ্ঠীর অন্যতম সদস্য ওমর ফারুক, আলোর সিঁড়ি শিল্পীগোষ্ঠীর শিল্পীবৃন্দ ।

অনুষ্ঠান সার্বিক পরিচালনায় ছিলেন সাব্বির আহমদ, কিবরিয়া আল মাহমুদ, মাহফুজ খান সামি, জুয়েল খান, আশরাফ মাহমুদ রাহি, ইসতিয়াক আহমদ, রুহেল আহমদ, তানভির আহমদ।

আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

১ ঘন্টা ৫২ মিনিট আগে