নাসিরনগরে প্রান্তিক পেশাজীবীদের মাঝে অনুদান বিতরণ দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নাগেশ্বরীতে বৃদ্ধাকে টিনেরঘড় নির্মাণ করে দিল মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬ শুরু বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো চৌদ্দগ্রাম চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক ‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র

কক্সবাজারে দেড় কেজি ওজনের ইলিশের দাম কেজি ২৩০০ টাকা

বৈরী আবহাওয়ার কারণে গেলো কিছুদিন সাগরে যেতে পারেনি জেলেরা। একারণে সামুদ্রিক মাছের দাম আকাশচুম্বী। কক্সবাজারের বাজারগুলোতে দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে কেজি প্রতি ২৩০০ টাকায়। এছাড়া ১ কেজি ওজনের ইলিশ ১৮০০ টাকা এবং ৭০০/৯০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১৫০০ টাকায়। ইলিশের এতো দাম হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে সাধারণ মানুষ । 


শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের বড় বাজার, বাহারছড়া বাজার, কানাইয়া বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে। এসময় সাধারণ মানুষ ইলিশের দাম শোনেই চলে যেতে দেখা গেছে। কেউ এতো দামে ইলিশ কেনার সাহস পাচ্ছে না। 


কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে গিয়ে দেখা গেলো কিছুদিন সাগরে মাছ ধরতে না পারলেও আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় অনেক ট্রলার মাছ ধরতে সাগরে গেছে। অনেক ট্রলার আবার কয়েকদিন আগে সাগরে গিয়ে মাছ নিয়ে ফিশারীঘাটে ভিড়েছে। কিন্তু ইলিশ অনেক কম। পাইকারি দামও অনেক বেশি।  


মায়ের দোয়া ট্রলারের মালিক আব্দুর রশিদ বদ্দার বলেন, কয়েকটি ট্রলার আজকে ভিড়েছে। ইলিশ কম হওয়ার কারণে দাম আকাশচুম্বী। পাইকারি দরে এক কেজি ওজনের ১০০ ইলিশ ১ লক্ষ ৫০ হাজার থেকে ১ লক্ষ ৭০ হাজার পর্যন্ত বিক্রি হচ্ছে। এক কেজি ওজনের চেয়ে কম ইলিশগুলো ১ লক্ষ ২০ হাজার থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। 


ব্যবসায়ী মোহাম্মদ আলম বলেন, ফিশারীঘাটে মাছ অনেক কম। তাই দাম অনেক বেশি। আমরা ব্যবসায়ীরাও অনেক কষ্টে আছি। বেশি দামে মানুষ মাছ কিনছে না। আমরাও কিনতে পারছি না।


মোহাম্মদ ইমরান নামের বাস টার্মিনালের এক বাসিন্দা বড় বাজারে মাছ কিনতে গিয়ে জানান, এতো দামে ইলিশ খাওয়ার চেয়ে খাসির মাংস খাওয়া অনেক ভালো। ইলিশ কিনতে এসে দাম শুনে না কিনে চলে যাচ্ছি। আমাদের মতো মধ্যবিত্তদের কপালে ইলিশ জুটবে না। গেলো কয়েকদিন ধরে ইলিশ কিনতে চেয়েও কিনতে পারছি না।


সমিতিপাড়ার বাসিন্দা রহিম উদ্দিন বলেন, দাম নাগালের বাইরে থাকার কারণে ইলিশ খাচ্ছি না তিনমাস। কক্সবাজারে হাজার হাজার ইলিশ ধরা পড়লেও আমাদের পাতে ইলিশ উঠে না। এতো দাম দিয়ে ইলিশ কিভাবে কিনব! 


এবিষয়ে কক্সবাজার মৎস্য অবতরণ ও পাইকারি মৎস্য বাজারের ব্যবস্থাপক জি.এম.রব্বানী বলেন, মৎস্য অবতরণ কেন্দ্রে মাছের জোগাড় অনেক কম। বৈরী আবহাওয়ার কারণে সাগরে যেতে পারেনি জেলেরা। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পর ট্রলারগুলো সাগরে মাছ ধরতে গেছে কিন্তু এখনো মাছ নিয়ে তেমন ট্রলার ফিরেনি। এই সপ্তাহের মাঝামাঝি হয়তো মাছের দেখা পাওয়া যাবে। 


এদিকে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। এর আগে দেশে সরবরাহ বাড়াতে অন্তর্বর্তী সরকার এ বছর ভারতে ইলিশ রপ্তানি না করার সিদ্ধান্ত নিয়েছিল। একারণে ইলিশের দাম আরও বাড়তে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের।

Tag
আরও খবর






6a3509c5e0008-190626032005.webp
বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো

৪ ঘন্টা ৩৫ মিনিট আগে