রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

আন্তর্জাতিকভাবে পুরস্কার পেল সায়মন বিচ রিসোর্ট ও সায়মন হেরিটেজ

দেশের পর্যটনে বড় অবদান রাখা সায়মন বিচ রিসোর্ট ও সায়মন হেরিটেজ আন্তর্জাতিকভাবে বড় সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠান দুইটি এবার আন্তর্জাতিকভাবে মর্যাদাপূর্ণ সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস (সাটা) ২০২৪-এ পুরস্কৃত হয়েছে।

সায়মন বিচ রিসোর্টকে “লিডিং বিচ রিসোর্ট” এবং সায়েমান হেরিটেজকে “লিডিং হেরিটেজ হোটেল” হিসেবে পুরস্কৃত করা হয়েছে।

বাংলাদেশের আতিথেয়তা খাতে বিশ্বমানের সেবা প্রদানে সায়মনের নেতৃত্ব ও কর্মকাণ্ড প্রশংসিত হওয়ায় তাদের এই সম্মাননা প্রদান করে সংস্থাটি।

এই অসাধারণ অর্জনের পাশাপাশি, সায়মন বিচ রিসোর্টের ক্লাস্টার জেনারেল ম্যানেজার মি. পুবুদু ফার্নান্দোকে দক্ষিণ এশিয়ার সেরা জেনারেল ম্যানেজার হিসেবে সম্মানিত করা হয়েছে।

এই সাফল্য সায়মন গ্রুপের উন্নত আতিথেয়তা এবং অতিথিদের জন্য ব্যতিক্রমী সেবা প্রদানের অঙ্গীকারের প্রতিফলন। সায়মন কর্তৃপক্ষ তাদের অতিথি ও টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে, যাদের প্রচেষ্টায় এই সাফল্য সম্ভব হয়েছে।

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত কক্সবাজারে ব্যক্তি মালিকানাধীন প্রথম ৫ তারকা হোটেল সায়মন। এ দুই প্রতিষ্ঠান বাংলাদেশের পর্যটন ছাড়িয়ে বিদেশের মাটিতেও কক্সবাজারের পরিচয় উজ্জ্বল করছে। সায়মন পরিবারের নতুন সংযোজন ‘সায়মন হেরিটেজ’। হোটেলটির নান্দনিকতা ইতিমধ্যে দেশি-বিদেশি পর্যটকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এই পুরস্কার লাভ করার মাধ্যমে এটিও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেলো।

এবিষয়ে সায়মন বিচ রিসোর্ট ও সায়মন হেরিটেজের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব উর রহমান বলেন, এ সাফল্য শুধু সায়মন পরিবারের নয় এটি কক্সবাজারবাসীরও অর্জন। যাদের ভালোবাসায় আজ প্রতিষ্ঠান দুইটি কক্সবাজারের নাম আন্তর্জাতিক অঙ্গণে তুলে ধরছে। তিনি সায়মনের সেবা গ্রহণকারী সকল পর্যটকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য যে- আন্তর্জাতিকভাবে স্বীকৃতিই নয় সায়মন বিচ রিসোর্ট দেশের অর্থনীতিতেও বড় অবদান রেখেছে। গেল অর্থ বছরেও কক্সবাজারের সর্বোচ্চ ভ্যাটদাতা প্রতিষ্ঠান হিসেবে এনবিআর কর্তৃক স্বীকৃতি লাভ করে।

Tag
আরও খবর