সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

ভোলার তজুমদ্দিনে আকস্মিক ঝড়ে অর্ধশত নৌকাডুবি, শিক্ষা প্রতিষ্ঠানসহ ঘরবাড়ী ক্ষতিগ্রস্ত। ২ জেলে নিখোঁজ।

ভোলার তজুমদ্দিনে আকস্মিক ভয়াবহ ঝড় আঘাত হেনেছে। এতে উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে প্রায অর্ধশত নৌকা ডুবে গেছে। আহত হয়েছে ২০ জন, নিখোঁজ রয়েছে ২ জেলে। এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, দোকান, বাড়িঘরের টিনের চালা উড়ে যায়। ঘূর্ণিঝড়ে গাছপালা ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ২০ ঘণ্টার বেশি সময় ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে তজুমদ্দিন উপজেলার উপর দিয়ে বযে যাওয়া ২০ মিনিটের 

আকস্মিক ভয়াবহ ঝড়ের আঘাতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করছে উপজেলা প্রশাসন।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে উপজেলার ৫টি ইউনিয়নসহ স্লইজঘাট এলাকার দোকানপাট ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এসময় ঝড়ে গাছপালা ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে এবং ঘরবাড়ির টিন উড়ে যায়। ইতোমধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে প্রশাসন কাজ শুরু করেছে।

শশীগঞ্জ মাছ ঘাট আড়তদার সমিতির সভাপতি মোঃ কামাল উদ্দিন জানান, রাতের আকস্মিক ঝড়ে নদীতে মাছ ধরারত প্রায় ৫০টি নৌকা ডুবে যায়। এসময় প্রায় ২০ জন আহত হয়। কয়েক জনকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।  আল আমিন ও বেল্লাল মাঝি নামে দুই জেলে নিখোঁজ রয়েছে। 

উপজেলা বিএনপি সদস্য সচিব ওমর আসাদ রিন্টু জানান, আকস্মিক ঘূর্ণিঝড়ে স্লইজঘাট এলাকার প্রায় ২৫টি দোকান বিধ্বস্ত হয়। পুরো উপজেলায বেশকিছু  শিক্ষাপ্রতিষ্ঠান, দোকান, বাড়িঘর, ফসলী জমি ও গাছপালা ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। 

সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা মিন্টু জানান, আকস্মিক ঝড়ে তজুমদ্দিনে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরের টিনের চালা উড়ে যাওয়ায় অনেক মানুষ মানবেতর জীবন যাপন করছে। বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হয়ে ৫টি ইউনিয়নে ২০ ঘণ্টার বেশি সময় ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। আমরা কয়েকটি এলাকা পরিদর্শন করেছি।

তজুমদ্দিন কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার জানান, ঝড়ে নৌকা ডুবিতে অনেকে আহত হয়েছে এবং দুই জেলে নিখোঁজের সংবাদ পেয়েছি। আমাদের টহলটিম নদীতে রয়েছে। 

নিখোঁজ জেলেদের উদ্ধারের চেষ্টা চলছে। 

উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ জানান,

স্থানীয় জনপ্রতিনিধিদের ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে প্রশাসন কাজ শুরু করেছে।

Tag
আরও খবর