জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

আদমদীঘিতে যুবদল, স্বেচ্ছা সেবকদল ও ছাত্রদলের উদ্যোগে শুভেচ্ছা মিছিল

শুভেচ্ছা মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বগুড়া জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নবগঠিত কমিটির নেতা নির্বাচিত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় সংসদ এর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আদমদীঘিতে শুভেচ্ছা মিছিল করেছে নেতা কর্মীরা। আজ শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, সহ-সভাপতি শাহিন আহম্মেদ, যুগ্ম সম্পাদক এস.মাসুদ আহম্মেদ, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম মিনহাজ, যুগ্ম আহবায়ক হাজী শামিম, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন জীবন, আরিফুল হক রুমান, সিহাব চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রুহুল আমিন, সদস্য সচিব আব্দুর রাজ্জাক, সিনিয়র যুগ্ন আহবায়ক জিল্লুর রহমান, ছাত্রদলের সভাপতি মহিবুল ইসলাম শাকিব, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, সিনিয়র সহ-সভাপতি শাওনসহ আদমদীঘি উপজেলার ৬টি ইউনিয়নের নেতা কর্মীরা।

উল্লেখ্য: গত ১৩ সেপ্টেম্বর বগুড়া জেলা যুবদলের নবগঠিত কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, সাংগঠনিক সস্পাদক সাইদুল ইসলাম ও ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশকে নির্বাচিত করায় আদমদীঘিতে এই শুভেচ্ছা মিছিল বের করেন।

Tag
আরও খবর