‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে পজিটিভ শ্রীমঙ্গলের আয়োজনে 'পথের প্রতিভা' ইভেন্ট

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে এবং তাদের জীবনকে উজ্জীবিত করতে 'পথের প্রতিভা' শিরোনামে একটি ব্যতিক্রম ইভেন্টের আয়োজন করে স্থানীয় সামাজিক সংগঠন পজিটিভ শ্রীমঙ্গল।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় 'পথের প্রতিভা' ইভেন্ট ২০২৪।

সংগঠন সূত্রে জানা যায়, ইভেন্টের প্রধান উদ্দেশ্য ছিল পথশিশুদের জীবনে বিনোদন এবং অনুপ্রেরণা যোগানো। তাদের কষ্টকর জীবনে একটুখানি হাসি ফোটানো এবং নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া ছিল আয়োজনের মূল লক্ষ্য।

ইভেন্টে পথশিশুরা বিভিন্ন খেলাধুলা, গান, উপস্থিত শিক্ষনীয় গল্প বলা থেকে প্রশ্নোত্তরে মেধা যাচাই মাধ্যমে নিজেদের সৃজনশীলতা প্রকাশ করার সুযোগ পেয়েছে। ইভেন্টে  অর্ধশতাধিক পথশিশু অংশগ্রহণ করে। 

এসময় পথশিশুদের ড্যান্ডি ও নেশা গ্রহণ থেকে বিরত থাকতে এর কুফল জানিয়ে সচেতনতামূলক বক্তব্য দেন সংগঠনের সদস্য সৈয়দা মেহনাজ পারভীন ঋতু। 

সংগঠনের নির্বাহী পরিচালক মো. আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শেষে শিশুদের হাতে উপহার তুলে দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর ইকবাল, নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলার সভাপতি আমজাদ হোসেন রনি, সিলেটের কাগজের প্রতিনিধি ঝলক দত্ত, দৈনিক বাংলাদেশ সময়ের মৌলভীবাজার জেলা প্রতিনিধি মনজু বিজয় চৌধুরী, ঢাকা পোষ্টের প্রতিনিধি ইয়াছিন তালুকদার, আই নিউজের প্রতিনিধি রুপম আচার্য্য প্রমুখ। এছাড়াও সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। 

পজিটিভ শ্রীমঙ্গলের চেয়ারম্যন মো. তোফায়েল আহমেদ জানান, আমাদের সমাজে এমন অনেক শিশু আছে, যারা প্রতিভাবান কিন্তু কোনো সুযোগ পায় না তাদের প্রতিভা বিকাশের। এই শিশুদের সমাজের মূলধারায় আনার জন্যই আমাদের এই আয়োজন। 'পথের প্রতিভা' শিরোনামের এই অনুষ্ঠান আমাদের সংগঠনের একটি প্রচেষ্টা, যার মাধ্যমে আমরা এসব শিশুদের কণ্ঠস্বরকে সমাজের সামনে তুলে ধরতে চাই। আমরা বিশ্বাস করি, এই শিশুদের প্রতিভা শুধুমাত্র তাদের জীবনকেই বদলে দেবে না, বরং আমাদের সমাজকেও একটি ইতিবাচক পরিবর্তনের দিকে নিয়ে যাবে। আমরা আশা করি, সমাজের অন্যান্যরা এগিয়ে আসবে এবং এসব শিশুদের পাশে দাঁড়াবে।


Tag
আরও খবর