ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ

রাজবাড়ীতে মেয়ের শোকে ঘর হারা মা মনোয়ারা বেগম

রাজবাড়ীতে মেয়ের শোকে ঘর হারা মা মনোয়ারা বেগম

রাজবাড়ীতে মেয়ের শোকে ঘর হারা মা মনোয়ারা বেগম


রাজবাড়ীতে স্বামী মুক্তার সরদারের নির্মম নির্যাতনে অকালে মেয়ে জয়গনকে হারাতে হয়। মেয়ে হারানোর শোক সহ্য করতে না পেরে ঘর হারা হয়েছেন মা মনোয়ারা বেগম-(৫০)। প্রায় দুই মাস যাবৎ হারিয়ে যাওয়া এই বয়স্ক নারী গোয়ালন্দ পৌরসভার দেওয়ান পাড়া ২নং ওয়ার্ড কাঠমিস্ত্রি জয়নদ্দিন শেখ এর স্ত্রী।  

খোঁজ নিয়ে এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, মেয়ের অকাল মৃত্যুর সংবাদ শুনার পর থেকে হারিয়ে যাওয়া জয়গন বেগম এলোমেলো ঘুরতে থাকে। যাকে দেখে মা-মা বলে জড়িয়ে ধরে। মাঝে মধ্যে ঘর থেকে বেড়িয়ে যায়। আবারও ফিরে আসে। আবার সঠিক বিচারের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ান। কিন্ত আজও পর্যন্ত হত্যার বিচার পায়নি মেয়ে হারা জয়গন বেগম।  

হারিয়ে যাওয়া মনোয়ারা বেগম এর স্বামী কাঠমিস্ত্রি জয়নদ্দিন শেখ বলেন, আমার মেয়েকে বিয়ে দিয়েছিলাম। তার এক ছেলে ও এক মেয়ে। ৩০ জুন ২০২১ তারিখে আমার মেয়েকে তার স্বামী মুক্তার সরদার ও তার পরিবারের সদস্যরা অস্বাভাবিক নির্যাতনের পর গলা টিপিয়ে হত্যা করে। এব্যাপারে ৪জুলাই ২০২১ইং তারিখে  গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা-নং-(৫) করা হয়। সেই মামলা আজও বিচারাধীন রয়েছে। কিন্ত মেয়ের অকাল মৃত্যু আমার স্ত্রী সহ্য করতে পারে না। মাঝে মধ্যেই ঘর থেকে বেড়িয়ে যায় মেয়েকে খুঁজতে। এক-দুই দিন পর ফিরে আসে। কিন্ত প্রায় দুই মাস পূর্বে কাঁদতে কাঁদতে মেয়েকে খুঁজতে বের হয় আমার স্ত্রী মনোয়ারা বেগম। দুই মাস পেড়িয়ে গেলেও আজও তিনি ফিরে আসেনি। 

একাধিক এলাকাবাসী বলেন, মেয়ের অকাল মৃত্যুর পর থেকে পাগলের মত ঘুরে-ফিরে চলেন। বাড়ীর পাশ দিয়ে কোন মেয়ে গেলে জরীয়ে ধরে কাঁদতে থাকেন। থানা পুলিশ সহ অনেকের কাছে গিয়ে মেয়ের হত্যার বিচার চেয়েছেন। কিন্ত অসহায়ের কাঁন্না কে শুনে? প্রায় দুই মাস পূর্বে মেয়েকে খুঁজতে জয়গন বেগম বাড়ী থেকে বের হয়েছেন। এখন তার কোন খোঁজ-খবর নেই। এখন স্ত্রী ও মেয়েকে হারিয়ে অসহায় হয়ে পরেছেন কাঠমিস্ত্রি জয়নউদ্দিন শেখ। 

আরও খবর