‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

রাইজিং ফর রাইটস প্রকল্পের' অগ্রগতি পর্যালোচনা ও অবহিতকরণ বিষয়ে গণমাধ্যমের সাথে ম্যাক বাংলাদেশ মৌলভীবাজারের মতবিনিময়

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভা এলাকায় 'Rising for Rights' প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও অবহিতকরণ সর্ম্পকে গনমাধ্যমের সাথে মতবিনিময় সভা করেছে স্থানীয় পর্যায়ে উন্নয়ন সংস্থা 'ম্যাক বাংলাদেশ মৌলভীবাজার'।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় শ্রীমঙ্গল পৌরসভার মহসিন অডিটোরিয়ামের সম্মেলন কক্ষে ম্যাক বাংলাদেশ মৌলভীবাজার এর আয়োজনে ও 'ফানসা' বাংলাদেশের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসি ইকবাল আহমদ এবং সঞ্চালনা করেন ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ। 

সভায় প্রকল্পের অগ্রগতিসহ সম্যক বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন এসকেএস ফাউন্ডেশনের পরিচালক যোষেফ হালদার এবয ম্যাক বাংলাদেশের প্রধান সমন্বয়কারী আরমান খান।

মতবিনিময় সভায় ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ জানান, ফানসা বাংলাদেশের ব্যানারে ম্যাক বাংলাদেশ বর্তমানে পৌর এলাকায় অন্তর্ভূক্তিমুলক স্যানিটেশন সেবা নিশ্চিত করার লক্ষ্যে শ্রীমঙ্গল পৌরসভা এলাকায় রাইজিং ফর রাইটস নামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে।

প্রকল্পটির কর্মসুচি বাস্তবায়নের অংশ হিসেবে বর্তমানে একটি গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে। গবেষণা কার্যক্রমের আওতায় পৌর এলাকার বর্তমান স্যানিটেশন অবস্থা যাচাই, শিট ফ্লো ডায়াগ্রাম তৈরি, পৌর এলাকাব্যাপী অন্তর্ভূক্তিমুলক স্যানিটেশন পরিকল্পনা প্রণয়ন এবং পানি ও স্যানিটেশন সেবা উন্নয়ন বিষয়াদি গণমাধ্যম কর্মীদের অবহিত করা হয়।

মুক্ত আলোচনানায় শ্রীমঙ্গল ও মৌলভীবাজার জেলার ২৫ জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহন করেন।

প্রসঙ্গত, ম্যাক বাংলাদেশ স্থানীয় পর্যায়ে একটি উন্নয়ন সংস্থ্য। সংস্থাটি বাংলাদেশের দরিদ্র ও হতদরিদ্র মানুষের আর্থ সামাজিক অবস্থা, পরিবেশ, পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। পাশাপাশি নেটওয়ার্কিং কার্যক্রমের আওতায় ম্যাক বাংলাদেশ বর্তমানে FANSA- Bangladesh এর সদস্য হিসাবে কাজ করছে। 

Tag
আরও খবর