জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী গোয়ালন্দে অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫৮টি চায়না দুয়ারী জব্দ, জেলে আটক রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেপ্তার দৌলতদিয়ায় বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল নাসিরনগরে প্রান্তিক পেশাজীবীদের মাঝে অনুদান বিতরণ দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নাগেশ্বরীতে বৃদ্ধাকে টিনেরঘড় নির্মাণ করে দিল মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬ শুরু বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো চৌদ্দগ্রাম চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক ‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা

গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু: স্ত্রীকে জীবিত উদ্ধার

কক্সবাজার উখিয়ার সৈকতের ইনানী পয়েন্টে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে; এসময় স্থানীয়রা মৃতের স্ত্রীকে উদ্ধার করেছেন।


শুক্রবার দুপুর ২টায় উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানী এলাকার হোটেল হোয়াইট কিচেন সংলগ্ন সৈকতের সাগরে এ ঘটনা ঘটে বলে জানান, জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন।


মৃত্যু হওয়া পর্যটক নাফি শাহরিয়ার (৩০) ঢাকার বংশাল থানার ১২/৮ বিকে গাঙ্গুলি এলাকার নুর মোহাম্মদের ছেলে।


স্থানীয়দের বরাতে তানভীর হোসেন বলেন, শুক্রবার সকালে নাফি শাহরিয়ার তার স্ত্রীকে নিয়ে কক্সবাজার বেড়াতে আসেন। পরে তারা উখিয়া উপজেলার ইনানী এলাকার হোয়াইট কিচেন হোটেল উঠেন। দুপুরে স্বামী-স্ত্রী মিলে হোটেলটির সামনের সৈকতের সাগরে গোসলে করতে যান। গোসলের এক পর্যায়ে ভাটার সময় স্রোতের টানে স্বামী-স্ত্রী দুইজনে ভেসে যেতে থাকেন। এতে তাদের শোর-চিৎকারে ঘটনাস্থলে উপস্থিত লোকজন স্ত্রীকে উদ্ধার করতে সক্ষম হলেও স্বামী ভেসে গিয়ে নিখোঁজ হন।


পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, খবর বিচ কর্মি ও পুলিশ সদস্যরা নিখোঁজ পর্যটকের সন্ধানে সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্ট উদ্ধার তৎপরতা চালায়। এক পর্যায় বিকাল পৌণে ৫ টার দিকে ইনানী এলাকার হোটেল হোয়াইট কিচেনের সামনের সৈকত সাগরে নিখোঁজ পর্যটকের মৃতদেহ ভেসে আসে। পরে স্থানীয়দের খবরে মৃতদেহটি উদ্ধার করে।


পর্যটকের মৃতদেহটি কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান মো. তানভীর হোসেন।

Tag
আরও খবর