রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

জামিনে বের হওয়ার ১০ দিন পর ‍যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর সংলগ্ন পাহাড়ে গাছে ঝুলন্ত অবস্থায় ১০ দিন আগে জামিন পাওয়া মো. রফিক (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের স্থলবন্দর সংলগ্ন কেরুনতলী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।


মো. রফিক টেকনাফ সদর ইউনিয়নের কেরুনতলী এলাকার নুরুল ইসলামের ছেলে।


পুলিশ জানায়, মো. রফিকের বিরুদ্ধে কয়েকটি মাদক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তিনি জেলে ছিলেন। গত ১০ সেপ্টেম্বর কক্সবাজার জেলা কারাগার থেকে জামিনে বের হন। দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশের প্রাথমিক ধারণা।


টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘বৃহস্পতিবার সকালে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন কেরুনতলী এলাকার পাহাড়ে এক ব্যক্তিকে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে। মাদক মামলায় মো. রফিক জেলে ছিলেন। সম্প্রতি তিনি জামিনে বের হন।


ওসি আরও বলেন, স্বজনরা জানিয়েছে, রফিকের সঙ্গে তার স্ত্রীর দাম্পত্য কলহ চলছিল। দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। তারপরও ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ খোঁজ খবর নিচ্ছে।’


মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি গিয়াস উদ্দিন।

Tag
আরও খবর