রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

চকরিয়ায় ২১ দিনের ব্যবধানে দুবার বন্যা, মৎস্য খাতে ক্ষতি ৫ কোটি টাকা

ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে সৃষ্ট বন্যায় কক্সবাজারের চকরিয়া উপজেলায় মৎস্য খাতে ক্ষতি হয়েছে ৪ কোটি ৯২ লাখ কোটি টাকা। আজ বুধবার চকরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে এই তথ্য জানিয়েছেন।

বন্যার পানি নামার পর মাঠে চিত্র পর্যালোচনা করে এই ক্ষতির পরিমাণ নির্ণয় করা হয়েছে। গত আগস্টের শেষের দিকে ও চলতি সেপ্টেম্বর মাঝামাঝি সময় ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে চিংড়ি ঘের, মৎস্য প্রকল্প ও পুকুর-দিঘি ডুবে যায়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়নের মধ্যে উপকূলীয় সাতটি ইউনিয়নের বন্যায় প্লাবিত হয়েছে। বন্যার পানি প্রবেশ করে উপজেলায় ২৫ হেক্টর জমিতে ২৭০ পুকুর-দিঘি, ১৩০টি ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ৭০ টন মাছ ও ২৫ টন চিংড়ি ভেসে গেছে। এতে ৭৫ লাখ টাকার মাছ ও ৫৫ লাখ টাকার চিংড়ি ছাড়াও অবকাঠামোসহ ১ কোটি ৫৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।



এর আগে গত আগস্টের মাঝামাঝি হওয়া বন্যার ক্ষতি পরিমাণ ছিল দ্বিগুণ। ওই সময় ৪টি ইউনিয়নে ব্যাপক ক্ষতি হয়েছে। ৪৫ হেক্টর জমিতে ৩৭০টি পুকুর-দিঘি ও খামার পানিতে ডুবে যায়। এতে ১১২ টন মাছ ভেসে যায়। পুকুর, দিঘি ও মাছের খামারে বন্যার পানি প্রবেশ করে ৩ কোটি ৩৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪ কোটি ৯২ লাখ টাকা।


মাছচাষিরা জানিয়েছেন, উপজেলার সাহারবিল, বরইতলী, পশ্চিম বড়ভেওলা, পূর্ব বড় ভেওলা, ভেওলা মানিকচর (বিএমচর), বদরখালী, কাকারা, ঢেমুশিয়া, ফাঁসিয়াখালী ও পৌরসভায় বেশি এলাকা প্লাবিত হয়েছে। এসব এলাকায় বেশির ভাগ পুকুর, দিঘি ও মাছের প্রকল্পের মাছ ভেসে গেছে।


পশ্চিম বড় ভেওলার মাছ চাষি জামাল উদ্দিন বলেন, ‘এবার বন্যায় পাঁচ লাখ টাকার পোনা ভেসে গেছে। ভাগ্য ভালো ছিল, বন্যার আগে মাছ বিক্রি করেছিলাম। আমার মতো আরও শত শত মৎস্যচাষি ক্ষতির মুখে পড়েছে।’


চকরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারহান তাজিম বলেন, ‘এ বছরই শুধু বৃষ্টি ও বন্যার পানিতে একাধিকবার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে ২০৭ টন মাছ ও চিংড়ি। গত আগস্টের শেষ ও সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে দুই বার বন্যায় ৪ কোটি ৯২ লাখ টাকা মৎস্য বিভাগে ক্ষতি হয়েছে।’

Tag
আরও খবর