শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের জয়পুরহাটে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত শিশু ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী ব্যক্তি কারাগারে পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

নড়িয়ায় হালইসার মুন্সি বাড়ি জামে মসজিদে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উদযাপন

শরীয়তপুর জেলার নড়িয়ার ঘড়িষার ইউনিয়নের হালইসার মুন্সি বাড়ি জামে মসজিদে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) এলাকাবাসী ও মসজিদ কমিটির উদ্যোগে রিয়াজ আহমেদ মুন্সির সভাপতিত্বে এ আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। 

পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মসজিদে আলোকসজ্জা করা হয়। এতে করে হযরত আলী (রা.) মাদ্রাসার ছাত্র ছাত্রীসহ এলাকার অধিকাংশ শিশু-কিশোররা উৎফুল্ল নিয়ে মসজিদে উপস্থিত হন। অনুষ্ঠানের প্রথম অধিবেশনে বাদ আসর আলোচনা সভা এবং দ্বিতীয় অধিবেশনে বাদ মাগরিব মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) এর তাৎপর্য ও শিক্ষা নিয়ে আলোচনা রাখেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা খায়রুল আলম এবং দোয়া পূর্ব বক্তব্যে সভাপতি রিয়াজ আহমেদ মুন্সি বলেন, "আজকে আমাদের ইমাম সাহেব যে সুন্দর আলোচনা রাখলেন এর থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের জীবন ও পরিবারকে গড়ে তোলার চেষ্টা করব এবং এই সমাজে আমরা সবাই সুখে দু:খে একে অপরের পাশে থাকব।

অত্র অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কমিটির সহ-সভাপতি মোকলেছুর রহমান মোল্লা, সেক্রেটারি জাহাঙ্গীর আলম বেপারী, কোষাধ্যক্ষ মুজিবুর রহমান বেপারী, আজিজুল হক মোল্লা, সারফিন খান প্রমুখ।

দ্বিতীয় অধিবেশনে মসজিদের প্রতিষ্ঠাতা মরহুম আলাউদ্দিন মুন্সিসহ সমাজের মৃত মুরব্বিদের রুহের মাগফেরাত কামনা ও তোবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়।

Tag
আরও খবর