রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

রোহিঙ্গা ভোটারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে

রোহিঙ্গা ভোটারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। এবিষয়ে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন, কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা নাজিম উদ্দিন।


মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা নির্বাচন অফিসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।


জেলা নির্বাচন কর্মকর্তা নাজিম উদ্দিন বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের সময় কক্সবাজারে হাজার হাজার রোহিঙ্গা ভোটার হয়েছে। এসব রোহিঙ্গারা পরিচয় গোপন করে জনপ্রতিনিধি ও দালালের মাধ্যমে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। বর্তমানে কক্সবাজার জেলায় বিভিন্ন শর্তে ভোটার কার্যক্রম চলমান রয়েছে। এ কার্যক্রমে যাতে রোহিঙ্গা ভোটার হতে না পারে সে বিষয়ে সবাইকে সর্তকতা সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।


এ ব্যাপারে তিনি কক্সবাজারের কর্মরত সব সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।


তিনি আরও বলেন, আবার যারা বিভিন্ন প্রভাবশালীদের আত্মীয় স্বজন পরিচয়ে ভোটার হয়েছেন, তাদের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা নাজিম উদ্দিন।


এসময় বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর