শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

সিরাজগঞ্জ কবরস্থান থেকে রিভলভার ও গুলি উদ্ধার

সিরাজগঞ্জ কবরস্থান থেকে রিভলভার ও গুলি উদ্ধার

সিরাজগঞ্জ পৌর শহরের মালশাপাড়া কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ১টি রিভলভার, এক রাউন্ড গুলি।

আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) পৌর মালশাপাড়া কবরস্থান থেকে এই আগ্নেয়াস্ত্র গুলো উদ্ধার করা হয়।

তথ্যটি নিশ্চিত করেন সিরাজগঞ্জ সদর থানা পুলিশের এএসআই মোঃ জসিম উদ্দিন।

নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম জানান, বৃহস্পতিবার সকালে কয়েকজন ব্যক্তি পলিথিনে মোড়ানো অবস্থায় আগ্নেয়াস্ত্র গুলো দেখতে পেয়ে আমাকে খবর দেয়। আমি বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে সেনাবাহিনী এবং থানা পুলিশ গিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে যান।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ুন ক‌বির জানান, বিকাল ৩ টার দিকে আগ্নেয়াস্ত্র গুলো উদ্ধার করা হয়েছে। অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে টহল দেখে কেউ আগ্নেয়াস্ত্র গুলো ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

অস্ত্র উদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর লে. কর্নেল নাহিদ আল আমিন, সিরাজগঞ্জ সদর থানা পুলিশের এসআই সাইফুল ইসলাম-২, এসআই শরিফুল ইসলামসহ অন্য পুলিশ সদস্যবৃন্দ।

আরও খবর