যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

রূপগঞ্জে বিসমিল্লাহ আড়তের দখল ও প্রদেয় টাকা ফেরতের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকার বিস্মিল্লাহ আড়তদারদের উপর চাপ সৃষ্টি, ভয়ভীতি ও জিম্মি করে সন্ত্রাসী কর্তৃক দুই কোটি টাকা চাঁদা আদায়ের প্রতিবাদে ও প্রদানকৃত টাকা ফেরতের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ করেছে আড়তদার ও ব্যবসায়ীরা। গতকাল ১৬সেপ্টেম্বর সোমবার উপজেলা কমপ্লেক্স চত্বরে তারা এ মানববন্ধন করে। 

মানববন্ধনপূর্বক  উপজেলা কমপ্লেক্স চত্বরে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন আড়তের মালিক মজিবুর রহমান। সভায় বক্তব্য রাখেন আড়তের পরিচালক আয়ুব আলী, ব্যবসায়ী সমিতির সভাপতি সাব্বির হোসেন, বিসমিল্লাহ বাণিজ্যালয়ের মালিক কাজল হোসেন, শেরপুর বাণিজ্যালয়ের মালিক শহিদুল ইসলাম, ব্যবসায়ী ইলিয়াস মোল্লা, রফিকুল ইসলাম, মীম খাবার হোটেলের মালিক খোকন ফরাজী,  আলমগীর হোসেন প্রমুখ। 

সভায় বক্তারা বলেন, জাপান-বাংলা আড়তের নামে ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধভাবে সন্ত্রাসীরা দুই কোটি টাকা চাঁদা আদায় করেছে। জমির মালিক সেলিম প্রধানের কাছ থেকে  ১৬বিঘা জমি ১০বছরের জন্য ভাড়া নিয়ে মজিবুর রহমান দোকান তৈরি করে ১লাখ ৫০হাজার টাকা করে ব্যবসায়ীদের মধ্যে দোকান বরাদ্দ দেন। পরে তা লাভজনক হওয়ায় চুক্তি ভঙ্গ করে জমির মালিক সেলিম প্রধান নিজেই বিসমিল্লাহ পাইকারি কাঁচাবাজার ও ফলের আড়তটি দখলে নেওয়ার পাঁয়তারা করছে। বিসমিল্লাহ আড়তে পাইকারি কাঁচাবাজার, শাক-সবজি, ফল, মুদিমনোহরী, কৃষিপণ্য, আদা, রসুন, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় ৩৫০টি দোকান রয়েছে। আড়তদারকে জিম্মি করে দোকানদারদের কাছ থেকে সন্ত্রাসীরা ৫০হাজার টাকা থেকে ৫লাখ টাকা পর্যন্ত জোরপূর্বক আদায় করছে। কয়েকটি দোকানদারকে উচ্ছেদ করে সেই দোকান ৫লাখ টাকায় নতুন করে বিক্রি করা হচ্ছে। বর্তমানে প্রতিটি দোকান থেকে ৫লাখ টাকা হারে চাঁদা দাবি করা হচ্ছে। প্রশাসনকে জানিয়েও কোন সুফল হচ্ছে না। পরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা মুড়াপাড়া-মাহমুদাবাদ সড়ক প্রদক্ষিণ করে।

এ ব্যাপারে ব্যবসায়ী সমিতির সভাপতি সাব্বির হোসেন বাদি হয়ে জমির মালিক সেলিম প্রধান, নবী হোসেন, রিপন প্রধান ও খোকন মিয়াকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। 

রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, ব্যবসায়ী সমিতির সভাপতির অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর