অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত ২

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 16-09-2024 10:10:49 am

কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় আরসা-আরএসও সন্ত্রাসীদের গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন। সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোরে উখিয়ার জামতলী ও কুতুপালং লাল পাহাড়ে এ ঘটনা ঘটে।


নিহতদের একজন উখিয়ার ১৫নং জামতলী রোহিঙ্গা ক্যাম্পের এ-৮ ব্লকের নুরুল বশর (৫৫) ও কুতুপালং ৪নং ক্যাম্পের কবির আহম্মদ (৩৫)।


উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, উখিয়া ৪নং রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞাত ১০-২০ জন সন্ত্রাসী কবির আহম্মদকে ছুরিকাঘাত ও গুলি করে পালিয়ে গেলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।অপরদিকে উখিয়ার ১৫নং জামতলী রোহিঙ্গা ক্যাম্পের নুরুল বশরকে সন্ত্রাসীরা গুলি করে পালিয়ে যায়। মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে।


রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ ইকবাল বলেন, সন্ত্রাসীরা আমার দায়িত্বপ্রাপ্ত এলাকার ৪নং ক্যাম্পের সি/২ ব্লকের ছেঁড়া কাটাতারের মধ্য দিয়ে ভেতরে প্রবেশ করে। পরে কবির আহম্মদকে এলাকার বাইরে আনুমানিক ৫০০ গজ দূরবর্তী বাঙালি এলাকায় নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

আরও খবর