শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ নালিতাবাড়ীতে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বাঘারপাড়ার অজপাড়া গ্রাম ধুপখালীতে বসে কন্টেন্ট তৈরি করে মাসে লক্ষ টাকা আয় করছেন আল আমিন হাসান জনি মাদ্রাসার শিক্ষা পরিবেশ দেখতে ছুটে গেলেন বরিশাল সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে নবনির্মিত মেইনগেট উদ্বোধন এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার

পার্লামেন্ট ছাড়া জনগণের প্রত্যাশা পূরণ হবে না: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 16-09-2024 08:29:13 am

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন সংস্কার করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা উচিত। পার্লামেন্ট ছাড়া জনগণের প্রত্যাশা পূরণ হবে না। তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান তিনি।


১৬ সেপ্টেম্বর, সোমবার জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আয়োজিত একটি আলোচনায় সভায় তিনি এসব কথা বলেন।


মির্জা ফখরুল অভিযোগ করেছেন, কিছু শক্তি অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় রাখতে চাচ্ছে।


তিনি বলেন, এই মহল এমনভাবে কাজ করছে যেন সরকার পুরোপুরি দেশটাকে সংস্কার করে ফেলবে এবং জনগণের বা পার্লামেন্টের প্রয়োজনীয়তা থাকবে না।


তিনি উল্লেখ করেন, পত্রিকায় ব্র্যাক ইনস্টিটিউটের একটি জরিপ প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে যে বর্তমান সরকার যতদিন খুশি থাকতে পারে। কিন্তু মির্জা ফখরুল বলছেন, জনগণ এই অবস্থান মেনে নেবে না।


মির্জা ফখরুল আরও দাবি করেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার গত ১৫ বছরে দেশটাকে সামাজিক ও অর্থনৈতিকভাবে ধ্বংস করেছে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে দিয়েছে। তিনি জানান, নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করা উচিত।


তিনি ছাত্র জনতার ত্যাগের কথা উল্লেখ করে বলেন, নতুন বাংলাদেশ তৈরির সম্ভাবনাকে নস্যাৎ করার জন্য কাজ শুরু হয়েছে। সমাজের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির বিভ্রান্তিকর বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। নতুন দল গঠনের দায়িত্ব কে দিয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেন।


শেষে, মির্জা ফখরুল বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান এবং আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের ক্ষতিপূরণের ব্যবস্থা করারও আবেদন করেন।

আরও খবর


6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

১৯ দিন ২৩ ঘন্টা ৩৩ মিনিট আগে