রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

কক্সবাজারের ৫০টি অবৈধ দোকান উচ্ছেদ

কক্সবাজার ট্রাফিক বিভাগের অভিযানে কলাতলি ডলফিন মোড়ের ৫০টি অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জসিম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এই অভিযানে কক্সবাজারের আন্দোলনে থাকা শিক্ষার্থীরাও ছিলেন।


রবিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় পর্যটন জোনের কলাতলির ডলফিন মোড়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গড়ে উঠা দোকান, স্থাপনা ও অবৈধ গাড়ি পার্কিংয়ে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।



অভিযোগ ছিল, পর্যটকদের চলাচলের রাস্তা, ফুটপাত দখল করে এসব ভ্রাম্যমাণ স্থাপনা ও দোকানপাট গড়ে উঠেছিল। এতে পর্যটক ও স্থানীয়দের চলাচলের পথ সংকীর্ণ ও অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়। ফলে দূরদূরান্ত থেকে আগত পর্যটকরা কক্সবাজার নিয়ে নেতিবাচক মনোভাব পোষণ করেন।


তারই প্রেক্ষিতে পর্যটকদের চলাচল ও নিরাপত্তার স্বার্থে এমন অভিযান পরিচালনা করা হয়েছে মন্তব্য করে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জসিম উদ্দিনে বলেন, ‘ আজকের অভিযানে প্রায় ৫০টি অবৈধ দোকান ও ভ্রাম্যমাণ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে। আগামী ৭দিন পর্যটন জোনে এমন অভিযান অব্যাহত থাকবে।’


এমভিযানে ট্রাফিক বিভাগের সাথে ছিলেন কক্সবাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রবিউল ইসলাম, সাঈদ স্বাধীন, সাহেদ মো: লাদেনসহ অন্যান্যরা।


Tag
আরও খবর