রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

মহেশখালীতে বি'দ্যু'ৎস্পৃ'ষ্ট হয়ে যুবকের মৃ'ত্যু: হাসপাতালের রিপোর্ট নিয়ে বি'ড়'ম্ব'না

মহেশখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রকিয়ত উল্লাহ (৩৪) প্রকাশ কালু নামের এক যুবকের মৃ'ত্যু হয়েছে। 


রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলার কালারমারছড়ার ইউনুছখালীর পশ্চিম পাড়ায় নিজ বাড়িতে বিদ্যুৎ এর মিটার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় রকিয়ত উল্লাহ। তাকে উদ্ধার করে নিকটস্থ বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রকিয়ত কে মৃ'ত ঘোষণা করলে লা'শ বাড়িতে নিয়ে আসা হয়।


পরে তার নিঃশ্বাস রয়েছে এবং সে জীবিত রয়েছে বলে ধারণা হলে তাকে আবার দ্রুত চকরিয়া জমজম হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মৃ'ত্যু নিশ্চিত করে।


এই বিষয়ে নিহত রকিয়ত উল্লাহ কালুর ভাই সাইফুল অভিযোগ করে বলেন, বদরখালী জেনারেল হাসপাতালের ভুল রিপোর্টে সময় বিলম্বের কারণে তার ভাইকে বাঁ'চা'নো যায়নি। তিনি বলেন, রকিয়তকে প্রথমে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তারা মৃ'ত্যু নিশ্চিত করে। পরে লাশ বাড়িতে নিয়ে আসা হলে হঠাৎ তার নিঃশ্বাস ফিরে আসে। তখন তাকে দ্রুত জমজম হাসপাতালে নেয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক বলেন একটু আগে রোগীর মৃ'ত্যু হয়েছে, ঘন্টাখানেক আগে আনতে পারলে অন্তত বাঁচানো যেতো। বদরখালী জেনারেল হাসপাতালের মৃ'ত্যুর রিপোর্ট ভুল ছিলো বলে অভিযোগ নিহতের ভাইয়ের।


এই বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে বদরখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাকিবুল হোসাইন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট ওই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। এর আগেই তার মৃ'ত্যু হয়েছে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মৃ'ত্যু নিশ্চিত করা হয়েছে। একজন চিকিৎসক জীবিত ব্যক্তিকে মৃ'ত বলার কোনো কারণ নেই।


নিহত রকিয়ত উল্লাহ কালু উপজেলার কালারমারছড়া ইউনুছখালীর পশ্চিম পাড়া এলাকার মো.জসিম উদ্দিনের পুত্র। তার মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag
আরও খবর