বিশ্ববাজারে রুপার দাম স্থিতিশীল থাকলেও কমেছে প্লাটিনাম ও প্যালাডিয়াম কিশোরগঞ্জ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বায়েজিদ মিয়া ও মো. নাজমুল হাসান কালিগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবু মোংলায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ঝকঝকে সড়ক, বিস্মিত স্থানীয়রা ‎ জমি নিয়ে বিরোধ: চৌদ্দগ্রামে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ আল-হিদায়াহ একাডেমিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় বিশেষজ্ঞদের পরামর্শ প্রদান ৪ দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর এক ক্লিকে আখচাষিরা পেল ১২ কোটি টাকা হাতিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম রাজশাহীতে পূজামন্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান পীরগাছায় সাতদরগা প্রিমিয়ার লীগের দশম খেলা অনুষ্ঠিত অভয়নগরে নিজ ঘর থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার, মালামাল লুট মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ফাদার রিগনকে স্মরণ, মোংলায় সমাধিতে শ্রদ্ধা ঝিনাইগাতীতে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে জনসচেতনতামূলক প্রচারাভিযান ও ফুটবল প্রতিযোগিতা আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ বিজয়া দশমী: আমাদের চাওয়া-পাওয়া ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

উপকূল দিবসকে রাষ্ট্রীয় ঘোষণার দাবীতে শ্যামনগরে উপকূল দিবস পালন

শ্যামনগরে প্রস্তাবিত উপকূল দিবস উপলক্ষে উপকূল সুরক্ষায় মানববন্ধন।

উপকূল দিবসকে রাষ্ট্রীয় ঘোষণার দাবীতে শ্যামনগরে   উপকূল দিবস পালন

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউপির সুন্দরবন সংলগ্ন নীলডুমুর শনিবার (১২নভেম্বর) সকাল ১০ টায় উপকূলীয় প্রেসকাবের আয়োজনে ১২ নভেম্বর প্রস্তাবিত উপকূল দিবসকে রাষ্ট্রীয় ঘোষণার দাবীতে র‌্যালী, মানববন্ধন ও আলোচনাসভা সহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিবেশ উন্নয়ন কাব, সিডিও ,সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিম ও বারসিকের
সহযোগিতায়  র‌্যালি, মানববন্ধন ও আলোচনাসভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাইদ, শ্যামনগর উপজেলা প্রেস কাবের সভাপতি জি এম আকবর কবীর,শিক্ষক রনজিৎ কুমার, সিএস আর এল কর্মকর্তা পিযুজ বাউলিয়া, বারসিক কর্মকর্তা রাম কৃষ্ণ যোদ্দার,ইউপি সদস্যবৃন্দ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন উপকূল বাঁচলে বাচঁবে দেশ। উপকূলকে বাদ দিয়ে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। জলবায়ু পরিবর্তনের জন্য উপকূলসহ বাংলাদেশ দায়ী নয়। জলবায়ু পরিবর্তনের ফলে  উপকূলীয় এলাকায় ঝুকি দিন দিন বাড়ছে। উপকূলীয় এলাকায় মানুষের বসবাস করা খুবই কষ্ট সাধ্য হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত প্রকৃতির সাথে সংগ্রাম করে টিকে থাকতে হচ্ছে। এই এলাকার মানুষ তাদের নায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের ক্ষতিপুরন দিতে হবে।কার্বন নি:সরন কমাতে হবে। আমাদের সকল প্রানের নিরাপত্তা চাই। সেই সাথে উপকূলের সুপেয় পানির আধার তৈরী ও সংরক্ষন করতে হবে।

 বক্তারা উপকূল দিবসে  ১২নভেম্বরকে উপকূল দিবস ঘোষনা , টেকসই বেড়ীবাঁধ নির্মাণ করা , জলবায়ু ক্ষতিপূরণ আদায় ও কম কার্বন নির্ভর জীবনযাপনে বাধ্য
করা, উপকূলের উন্নয়নে আলাদা বোর্ড গঠন সহ অন্যান্য দাবী তুলে ধরেন।

ছবি- শ্যামনগরে প্রস্তাবিত উপকূল দিবস উপলক্ষে উপকূল সুরক্ষায় মানববন্ধন।

Tag
আরও খবর