হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

ইসলামপুরে দুবাই প্রবাসী দুই সহোদের বসতবাড়ি অগ্নিকাণ্ডে ভস্মীভূত




জামালপুরের ইসলামপুর উপজেলায় দুবাই প্রবাসী 

শাহজাহান মণ্ডল এবং শাহ আলম মণ্ডল নামে দুই সহোদরের বসতবাড়ি অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে। খবরে পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ও একদল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এসময় দুই নারীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। 



গত শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম শংকরপুর নতুনপাড়া গ্রামের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে।


আহতরা হলেন, শামছুন্নাহার (৬০), জাহানারা বেগম (৫৫) এবং শাকিল হাসান (১২)। গুরুতর আহত হওয়ায় জাহানারা বেগমকে জামালপুর জেনারেল  হাসপাতালে এবং শামছুন্নাহার ও শাকিল হাসানকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসাকির্ট থেকে আগুনের সূত্রপাতের ঘটনা ঘটেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম শংকরপুর নতুনপাড়া গ্রামের বাসিন্দা ও দুবাই প্রবাসী শাহজাহান মণ্ডল ও শাহ আলম মণ্ডলের দুইটি দোচালা টিনসেড ঘর অগ্নিকাণ্ডের পুড়ে গেছে। ঘরের ভিতরে থাকা ধান-চাল ও স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। এতে আনুমানিক ২০ লাখ টাকা সমমূল্যের ক্ষয়ক্ষতি হয়।


ক্ষতিগ্রস্ত পরিবারের ছামিউল ও আনোয়ার বলেন, 'আমাদের ধারণা, বসতঘরের সঙ্গে বৈদ্যুতিক খুঁটির উপরে লাগানো ট্রান্সফরমা ব্রাস্ট হওয়ার কারণে আগুনের সূত্রপাত ঘটে। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।



অগ্নিকাণ্ডের স্থল পরিদর্শন করে হতাহত পরিবারের খোঁজ খবর নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম এবং উপজেলা দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেহেদী হাসান টিটু। এসময় ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনকে শুকনো খাবারসহ কম্বল সহায়তা করা হয়। 


ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে একদল পুলিশ পাঠিয়ে ছিলাম। ফায়ার সার্ভিসের একটি দল এবং আমাদের পুলিশ সদস্য যৌথভাবে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হন।'

পিআইও মেহেদী হাসান টিটু বলেন, 'ইউএনও স্যারসহ আমরা ঘটনাস্থলে গিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিয়েছি। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনকে শুকনো খাবারসহ কম্বল দিয়েছি। পরে তাঁদেরকে আর্থিক সহায়তা করা হবে।'


আরও খবর