শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

ভোলার ৪ রুটে লঞ্চ চলাচল বন্ধ, ৩ ট্রলার ডুবি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-09-2024 12:46:23 pm

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ভোলায় ঝড়োবাতাস বইছে। এতে উত্তাল হয়ে উঠেছে নদ-নদী।


ফলে বৈরী আবহাওয়া বিরাজ করায় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ভোলার অভ্যন্তরীণ চার রুটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের লঞ্চ-সি ট্রাক চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বন্ধ ঘোষণা চার রুটগুলো হলো- ইলিশা-মজুচৌধুরীর হাট, হাকিমুদ্দিন-আলেকজেন্ডার, তজুমদ্দিন-মনপুরা ও বেতুয়া-মনপুরা।


বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, ওই চারটি রুট ডেঞ্জার জোনের আওতায় থাকায় লঞ্চ ও সি ট্রাক চলাচল বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।


সমুদ্র বন্দরে ৩ নম্বর এবং নৌবন্দরে ২ নম্বর সংকেত চলছে বলেও জানান তিনি।


এদিকে, টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে উপকূলীয় জেলা ভোলার জনজীবন। এতে বিপাকে পড়েছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। বৃষ্টির কারণে দুর্ভোগে পড়েছেন জেলার নিম্ন আয়ের মানুষ।


ভোলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. মনির হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় ভোলায় ৫৮ মিলিমিটার বৃস্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পুরো জেলায় ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। নিম্নচাপের প্রভাবে বিরাজমান এ অবস্থা আরও দুদিন থাকবে পারে।


এদিকে জেলার নদ-নদীগুলো উত্তাল থাকায় নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে ছোট ছোট নৌযানকে।


বৃষ্টিপাতে এমন অবস্থা অব্যাহত থাকলে নিচু এলাকায় বন্যার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।


অপরদিকে জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, শুক্রবার (৬ সেপ্টেম্বর) মধ্য রাত থেকে সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত ভোলার মনপুরা ও চরফ্যাশনে তিনটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ট্রলারে থাকা জেলেরা নিরাপদে উদ্ধার হলেও দুর্ঘটনাকবলিত ট্রলারগুলো নিখোঁজ রয়েছে।

Tag
আরও খবর