‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গল হোটেল প্যারাগন থেকে ঢাকা সিটি করপোরেশনের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই তারকা মানের একটি রিসোর্ট থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬নম্বর ওয়ার্ডের কাউন্সিলর (মুগদা এলাকা) ও আওয়ামী লীগ নেতা মো. সিরাজুল ইসলামকে আটক করেছে পুলিশ। 

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকার দুই তারকা মানের রিসোর্ট প্যারাগন থেকে পুলিশ তাকে আটক করে। 

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জেনেছি শ্রীমঙ্গল হয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন সিরাজুল ইসলাম। খবর পেয়ে জেলা পুলিশ সুপারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, শ্রীমঙ্গল ও কমলগঞ্জের সার্কেল আনিসুর রহমান এবং শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ। 

পুলিশ সুত্রে জানা যায়, বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে প্রকাশ্যে সিরাজুল ইসলাম নেতৃত্ব দিয়েছিলেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকার একটি থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। আটকের সময় তার স্ত্রীসহ পরিবারের সদস্যরাও তার সঙ্গে রিসোর্টে অবস্থান করেে। তার কাছ থেকে কিছু নগদ টাকা পাওয়া গেছে। আর ওই টাকাগুলো তার পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে বলে জানায় শ্রীমঙ্গল থানা পুলিশ।

আটক বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ আটকের বিষয়টি নিশ্চিত করেন।



Tag
আরও খবর