যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

শ্যামনগরে চিংড়ি ঘেরের বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শ্যামনগরে চিংড়ি ঘেরের বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ  সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় চিংড়ি ঘেরের বাসা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শ্যামনগর থানা পুলিশ।

ঘটনাটি ঘটে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় শ্যামনগর উপজেলার সোনাখালী গ্রামে।  মৃত  ব্যক্তি হলেন, সোনাখালী গ্রামের আব্দুর রশিদের ছেলে আবু রায়হান ইসলাম (২৫)।

নিহতের পিতা আব্দুর রশিদ জানান, তার ছেলে রায়হান প্রতিবেশী ইদ্রিসের সঙ্গে বাড়ি থেকে বের হয়ে যান। সন্ধ্যার পর মোবাইল ফোনে ছেলের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার খবর তাকে জানান ইদ্রিস। নিহতের ভাই মোহাব্বত হোসেন বলেন, ইদ্রিস হোসেন চিংড়িঘেরের বাসায় গিয়ে গলায় দড়ি দিয়ে রায়হানের মৃত্যু হওয়ার কথা বলা হলেও বিষয়টি রহস্যজনক। চিংড়ী ঘেরের বাসা কুঁড়েঘর এতটাই নিচু যে মাথা সোজা করে একজন সেখানে দাঁড়াতে পারেন না। সেই ঘরের গলায় ফাঁস দেওয়ার বিষয়টি মেনে নিতে পারছি না।

 ঘের মালিক  রায়হানের বন্ধু ইদ্রিস হোসেন জানান, দুই বন্ধু ঘেরে পৌঁছালে তিনি চিংড়ী ঘেরের অপর প্রান্তে কাজ করতে যান। তবে কুঁড়েঘরে বসে রায়হান মোবাইল ফোনে কারও সঙ্গে কথা বলছিলেন।  ভালবাসা সম্পর্কজনিত বিষয়ে তিনি গলায় ফাঁস লাগিয়ে থাকতে পারেন বলে ইদ্রিসের দাবি।

 শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, ‘মরদেহ উদ্ধারের পর  শুক্রবার সকালে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে নিহতের পরিবারের প থেকে আত্মহত্যার মামলা হয়েছে। ময়নাতদন্তের পর প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর রহস্য উদ্ঘাটিত হবে।



Tag
আরও খবর