৪ দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর এক ক্লিকে আখচাষিরা পেল ১২ কোটি টাকা কোম্পানীগঞ্জে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম রাজশাহীতে পূজামন্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান পীরগাছায় সাতদরগা প্রিমিয়ার লীগের দশম খেলা অনুষ্ঠিত অভয়নগরে নিজ ঘর থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার, মালামাল লুট মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ফাদার রিগনকে স্মরণ, মোংলায় সমাধিতে শ্রদ্ধা ঝিনাইগাতীতে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে জনসচেতনতামূলক প্রচারাভিযান ও ফুটবল প্রতিযোগিতা আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ বিজয়া দশমী: আমাদের চাওয়া-পাওয়া ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী হরমুজে মার্কিন অত্যাধুনিক ড্রোন ধ্বংস করল ইরান রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির নিয়োগ বাতিল সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড : তথ্যের ঘাটতি আছে, আমরা খতিয়ে দেখ‌ছি কবিতা, প্রেম ও জীবনের দর্শন--‎কবি রবি ডাকুয়ার ভাবনায় মানুষের হৃদয়, অনুভূতি ও জীবনের বহুমাত্রিকতা সাংবাদিকতা ও সমাজের প্রতি দায়বদ্ধতা ‎সত্যের পক্ষে কলম, মানুষের পাশে সাংবাদিক কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে জি এম রবিউল্যাহ বাহারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান নাগেশ্বরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন গণসংহতি আন্দোলনের নেতা দুলাল

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় এক নারী নিহত

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় এক নারী নিহত

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় এক নারী নিহত


কুষ্টিয়া 

১২ নভেম্বর ২০২২,

কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার স্বামী ও সন্তান। 

নিহত নারীর নাম তানিয়া খাতুন (২৫)। আহতরা হলেন-তার স্বামী মো. আনোয়ার হোসেন (৩৫) ও একমাত্র মেয়ে তাইবা (৩)। তারা কুষ্টিয়া সদর উপজেলার মটপাড়া এলাকার বাসিন্দা। 

শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়া-রাজবাড়ি সড়কের লাহিনীপাড়া সৈয়দ মাসুদ রুমী সেতুর টোলপ্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকচালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটিকে জব্দ করে হাইওয়ে পুলিশ। 

এ বিষয়ে নিহতের স্বামী আনোয়ার হোসেন বলেন, শুক্রবার আত্মীয় বাড়ি থেকে স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে নিজ বাড়ি ফিরছিলাম। পথে সেতুর টোল দিয়ে দশ হাত সামনে যেতেই পিছন থেকে একটি ট্রাক ধাক্কা মারে। 

এতে আমরা তিনজনই আহত হই। তখন স্থানীয়রা আমাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক আমার স্ত্রী তানিয়াকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা শেষে আমাকে ও মেয়েকে ছেড়ে দেওয়া হয়। 

শনিবার (১২ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবব্রত রায় বলেন, ট্রাকটি পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনাটি ঘটে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

Tag
আরও খবর