জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী গোয়ালন্দে অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫৮টি চায়না দুয়ারী জব্দ, জেলে আটক রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেপ্তার দৌলতদিয়ায় বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল নাসিরনগরে প্রান্তিক পেশাজীবীদের মাঝে অনুদান বিতরণ দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নাগেশ্বরীতে বৃদ্ধাকে টিনেরঘড় নির্মাণ করে দিল মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬ শুরু বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো চৌদ্দগ্রাম চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক ‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা

বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় জেলের মৃত্যু, নিখোঁজ ৪

কক্সবাজারে বঙ্গোপসাগরের লাবণী চ্যানেলে ২৩ জেলে নিয়ে ‘এফবি রশিদা’ নামে ফিশিং ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় মোহাম্মদ জামাল (৩৭) নামে এক জেলের মৃত্যু হয়েছে। ট্রলারটির আরো চার মাঝি-মাল্লা নিখোঁজ রয়েছেন।


শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে লাবণী চ্যানেলে ঝড়ো বাতাসের কবলে ট্রলারটি ডুবে যায়। কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) তানভির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।


মৃত জামালের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা এলাকায়।



ডুবে যাওয়া ‘এফবি রশিদা’র জেলে মোহাম্মদ ফরহাদ বলেন, ‘বিকেল সাড়ে ৪টার দিকে লাবণী চ্যানেল আসার পর ঝড়ো বাতাসের কবলে পড়ি। তখন ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। এসময় ট্রলারটি ডুবে যায়। আমাদের চার জেলে ঢেউয়ের স্রোতে ভেসে যায়। আরেক জেলে জামালের অবস্থা খাারাপ ছিল। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’


তিনি আরও বলেন, ‘ট্রলারে ২৩ মাঝি-মাল্লা ছিল। একজন মারা গেছেন। চারজন নিখোঁজ রয়েছেন।’


সি-সেইফ লাইফগার্ড কর্মীদের ইনচার্জ ওসমান গণি বলেন, ‘ভাসমান জেলেদের উদ্ধার করে তীরে আনা হয়েছে। একজন মারা গেছেন। কয়েকজন নিখোঁজ বলে শুনেছি। তাদের খোঁজ করা হচ্ছে।’

Tag
আরও খবর