লাখাই থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ সহ গ্রেপ্তার-১। শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১ শার্শায় মামলাবাজ আফরোজা খাতুনের মিথ্যা মামলায় প্রতিবেশীরা অতিষ্ঠ তরুণদের শারীরিক সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে 'নতুন কুঁড়ি স্পোর্টস' : ইউএনও নাজমুল হুসাইন রায়পুরে হায়দরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান, ৫ মামলায় জরিমানা ৯ হাজার টাকা কচুয়ার আওয়ামীগ নেতা অলি উল্লাহ ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ‎চিলমারীতে "এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা" ও কলম বিতরণ বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি তা’মীরুল মিল্লাতে ফাজিল, কামিল ও অনার্সের নবীন শিক্ষার্থীদের সবক প্রদান দুর্গাপুরে ‘পার্টনার’ কংগ্রেস: পুষ্টি, উদ্যোক্তা ও টেকসই কৃষিতে গুরুত্বারোপ বাঘারপাড়া উপজেলা গেটের সামনে ‘আল-বারাকাহ রেস্টুরেন্ট এন্ড মিষ্টান্ন ভান্ডার’-এর বর্ণাঢ্য উদ্বোধন বর্তমানে দেশের বিদেশি ঋণের পরিমাণ ৭৮ হাজার মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী ‎সুন্দরবনের বনদস্যু সামাদ মোল্লা আটক, অস্ত্র-গুলি উদ্ধার যশোরে ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা বিএনপির লিফলেট বিতরণ কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে মিজ্ সোহানা নাসরিন যোগদান করেছেন অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে দু'জনকে অর্থ দণ্ড প্রদান ঈশ্বরগঞ্জে নিশ্চিহ্নের পথে দিঘা বিলের সংযোগ খাল খননের দাবী এলাকাবাসীর হোসেনপুরে বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলা

লাখাইয়ে বীনামূল্যে সার,বীজ বিতরনের উদ্বোধন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত।




শনিবার( ১২ নভেম্বর) হবিগঞ্জের লাখাই উপজেলায় ২০২২-২০২৩ অর্থবছরে রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুরী ও খেসারী আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


উপজেলা প্রশাসন, এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,লাখাইয়ের যৌথ আয়োজনে অনুষ্টিত সমাবেশ হবিগঞ্জ এর অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরীর  সভাপতিত্বে  অনুষ্ঠিত হয়।  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রনালয়ের মন্ত্রী এম. এ. মান্নান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের  সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) শৈলেন চাকমা,জেলা আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক  আলমগীর চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান  এডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ আজাদ,কৃষি সম্প্রসারন অধিদপ্তর হবিগন্জ এর উপপরিচালক কৃষিবিদ মোঃ নূরে আলম সিদ্দিকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মিন্টু চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), হবিগঞ্জ। শুরুতে পবিত্র কোরআন থেকেতেলওয়াত  করেন লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতি আলহাজ্ব মোঃ বাহার উদ্দিন, গীতা পাঠ করেন গৌতম চন্দ্র রায়। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও)  মোঃ শরীফ উদ্দিন।  অনুষ্ঠানে ৫ হাজারের ও বেশি কৃষক ও কৃষাণীদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, থানা পুলিশের কর্মকর্তাবৃন্দ,  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বাংলাদেশ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান  এম,পি বলেন, "সরকার কৃষিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। কৃষি বাঁচলে আমরা বাঁচব। তাই মাননীয় প্রধানমন্ত্রী যেকোনো প্রকল্প নেয়ার সময় গ্রামের ও কৃষির উন্নয়ন মাথায় রেখে প্রকল্প নিতে নির্দেশনা দেন এবং সে অনুযায়ী বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তিনি  আরো বলেন, এক টুকরো জমিও পতিত এবং অব্যবহৃত না রেখে এই সার ও বীজ কাজে লাগিয়ে স্বয়ংসম্পূর্ণ হতে সবাইকে আহবান জানান"।


বিশেষ অতিথির বক্তব্যে আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেন, লাখাইয়ের উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। বিশেষ করে লাখাইয়ের কৃষি ও অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়ন করা হচ্ছে। সরকারের প্রণোদনার ফলে লাখাই এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। 


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৬নং বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ ও বাবু সুভাষ আচার্য।

Tag
আরও খবর