দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

দোয়ারাবাজার সীমান্তে ১৯ লাখ ৫০ হাজার ভারতীয় রূপি সহ এক যুবক আটক

 দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় রুপিসহ এক যুবককে আটক করেছে স্থানীয় বিজিবি। আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলাউড়া গ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।


আটক যুবক মোহাম্মদ হৃদয় মিয়া (২৫) বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালীপাড়া গ্রামের মোঃ সুরুজ আলমের পুত্র। 


বিজিবি সূত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৭ টার দিকে সিলেট ৪৮ ব্যাটালিয়ন বিজিবি'র অধীনে বাংলাবাজার বিওপি'র কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাসার আজাদের নেতৃত্বে টহলদল সীমান্তপিলার ১২৩৫/৪ এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরের দক্ষিণ কলাউড়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করেন। 


অভিযানে ভারত থেকে ভারতীয় নাগরিক বাদরেন নামের এক ব্যক্তির নিকট মাছ বিক্রি করে টাকা নিয়ে দেশে আসার পথে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালীপাড়া গ্রামের মোহাম্মদ হৃদয় মিয়া(২৫) আটক করা হয় এবং তাকে তল্লাশি করে ১৯ লাখ ৫০ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়। 


বিজিবি"র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃহাফিজুর রহমান পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag
আরও খবর