‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে ধান ক্ষেত থেকে ১২ ফুট লম্বা ও ২২ কেজি ওজনের বিশাল অজগর উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ধান ক্ষেত থেকে বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টায় শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম নোয়াগাঁও এলাকার ইরেশ দেবনাথের বাড়ির সংলগ্ন ধান ক্ষেত থেকে অক্ষত অবস্থায় ১২ ফুট লম্বা এবং ২২ কেজি ওজনের একটি  অজগর সাপ উদ্ধার করা হয়েছে।


শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনেরর পরিচালক স্বপন দেব সজল রাত ১০টায় জানান, পশ্চিম নোয়াগাঁও এলাকার ইরেশ দেবনাথের বাড়ির সংলগ্ন একটি ধান ক্ষেতে

বাড়ির লোকজন বিশাল আকৃতির একটা অজগর সাপ-কে দেখে আতঙ্কিত হয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন শ্রীমঙ্গল-কে খবর দিলে আমি সেই ধান ক্ষেত থেকে

বিরাট আকৃতির অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করি। পরে বন বিভাগের কাছে হস্তান্তর করি। 


উদ্ধারকৃত সাপটি আনুমানিক ১২ ফুট লম্বা এবং এর ওজন প্রায় ১২ কেজি হতে পারে বলে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান। 

জানতে চাইলে মুঠোফোনে যোগাযোগ করলে শ্রীমঙ্গলে অবস্থিত বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. শহিদুল ইসলাম  এর নম্বরটি বন্ধ পাওয়া যায়।

প্রসঙ্গত, এর আগে গত ৫ সেপ্টেম্বর শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোড এলাকার একটি ধান ক্ষেত থেকে একটি অজগর উদ্ধার করা হয়।


Tag
আরও খবর