দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

ভারতে পাচারকৃত ২৭৫ কেজি ইলিশ মাছ জব্দ ।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি ) ৪৮ সিলেট ব্যাটালিয়ন কর্তৃক অভিযান পরিচালনা করে দোয়ারাবাজার সীমান্ত থেকে ২৭৫ কেজি বাংলাদেশি ইলিশ মাছ জব্দ করেছে। 


বিজিবি সূত্রে জানা যায়,বুধবার (১১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫ টায় দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ঘিলাতলী নামক সীমান্ত এলাকার টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে এসব ইলিশ মাছ জব্দ করে। ভারতে পাচারের সময় ২৭৫ কেজি বাংলাদেশি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা।


পাচারকারীরা বিজিবির টহলদলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। অভিযানে কাউকে আটক করা যায় নি। 


 বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। 


জব্দকৃত ২৭৫ কেজি বাংলাদেশি ইলিশ মাছ স্থানীয় কাস্টমস অফিসে জমা দেওয়া হবে।##

আরও খবর