সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

তজুমদ্দিনে আড়ালিয়া মাদ্রাসায় বিশৃংখলার প্রতিবাদে সংবাদ সম্মেলন।

ভোলার তজুমদ্দিন উপজেলার মধ্য আড়ালিয়া রহমানিয়া আলিম মাদ্রাসায় কিছু শিক্ষকের সহযোগিতায় স্থানীয় কয়েকজন মিলে বিভিন্ন দপ্তরে নামে বেনামি দরখাস্ত দিয়ে হয়রানি, তদন্ত কাজে প্রভাব বিস্তার ও প্রতিষ্ঠাতার ছেলের উপর হামলা করে শিক্ষার পরিবেশ নস্ট করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১ টায় আড়ালিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম মাওঃ জিয়াউল হকের ছেলে মাওঃ মোঃ আঃ রহমান, মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ ইব্রাহিম ও সহকারী অধ্যাপক মাওঃ মহিউদ্দিন তজুমদ্দিন প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে বলা হয় ১৯৮৪ সনে মাওঃ জিয়াউল হক মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। দীর্ঘ ৪০ বছর প্রতিষ্ঠানটি সুনামের সাথে পাঠদান করায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপ-সচিব, বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যক্ষ, উপাধ্যক্ষ,অধ্যাপক, প্রভাষক সহ সম্মান জনক পদে কর্মরত আছেন। ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার জেরে প্রতিষ্ঠানের গুটি কয়েক শিক্ষক ও এলাকার কিছু লোক নিজেদের স্বার্থ হাসিলের জন্য অধ্যক্ষ ও সহকারী অধ্যাপককে হয়রানির উদ্দেশ্যে বিভিন্ন দপ্তরে অভিযোগ প্রদান করেন। যাহা তদন্তে সত্যতা পাওয়া যায়নি বলে দাবী করা হয়। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, মাওলানা মোঃ ইব্রাহিম ১৯৮৮ সালে কামিল পাশ করে ম্যানেজিং কমিটির মাধ্যমে ০১/০৩/১৯৮৯ সনে দাখিলের সুপার নিয়োগ পান। এরপর রেজুলেশনের মাধ্যমে ০৫/০৩/১৯৯২ তারিখে অধ্যক্ষ নিয়োগ পেয়ে ০৭/০৩/১৯৯২ সনে যোগদান করেন। যার ইনডেক্স নং ৩৫৭৬৪৭। মাওলানা মহিউদ্দিন ০১/১১/১৯৯২ সনে প্রভাষক পদে নিয়োগ পেয়ে বর্তমানে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। যার ইনডেক্স নং ৩৬০০২৭। 

গত ১০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ৩ সদস্যের তদন্ত কমিটি মাদ্রাসায় গেলে অভিযোগকারীরা তদন্তকাজে প্রভাব বিস্তার করতে চাইলে মাদ্রাসা প্রতিষ্ঠাতার সন্তান মাওঃ আঃ রহমান প্রতিবাদ করেন। এসময় অভিযোগকারী মোঃ বাছেদ ও সবুজ মিলে আঃ রহমানকে আঘাত করেন। এবং তদন্ত কাজে বিগ্ন ঘটান। সংবাদ সম্মেলনে এসব ঘটনার নিন্দা জানিয়ে বিচার দাবী করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবী করেন।

আরও খবর




6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

২৩ ঘন্টা ৫৫ মিনিট আগে