‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: হাসিব আল ইসলাম

মৌলভীবাজারে ছাত্র-জনতার মৈত্রী সফর উপলক্ষে উন্মুক্ত মতবিনিময় সভা


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সু-সংগঠিত করে দেশ গঠনে শিক্ষার্থীদের অংশীদারিত্ব নিশ্চিত এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে 'ছাত্র-জনতার মৈত্রী সফর' উপলক্ষে মৌলভীবাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন বুধবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত উউন্মুক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব আল ইসলাম।

উন্মুক্ত মতবিনিয়র সভায় অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব আল ইসলাম বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। দেশ সংস্কার না হওয়া পর্যন্ত ছাত্র জনতার আন্দোলন চলবে। প্রশাসনিক কাঠামোসহ সকল প্রকার সংস্কার করার জন্য যারা মূল্যবান জীবন দান করেছেন তাদের স্বপ্ন বাস্তবায়নসহ সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে দেশ ও জনগণের স্বার্থে সবাইকে এগিয়ে এসে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার  আহবান জানান তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবি শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিব, শাবিপ্রবি শিক্ষার্থী তাবাসসুম জান্নাত, দেলোয়ার হোসেন শিশির, কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ফয়সাল আহমেদ।

আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রতিনিধি আহবাব হামিদি, সামায়েল রহমান, আব্দুল কাদির, আশরাফ উদ্দিন শফিসহ অন্যান্য।


Tag
আরও খবর