সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আবেশ এর তৃতীয় মৃত্যু বার্ষিকীতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি দেশচিত্র


আজ ওয়াকিব হাসান আবেশ এর তৃতীয় মৃত্যু বার্ষিকী। ২০২১ সালের ৯ সেপ্টেম্বর মৃত্যু বরণ করেন।


ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের দক্ষিণ  কাউলীবেড়া এলাকার বিশিষ্ট সমাজ সেবক ও সাংবাদিক মোঃ ওয়াহিদুজ্জামান এর এক মাত্র পুত্র মোঃ ওয়াকিব হাসান আবেশ ২০০৪ সালের ১৫ ফেব্রুয়ারী জন্ম গ্রহণ করেন।আবেশের শৈশব এবং কৈশোর কেটেছে জন্ম স্থান কাউলীবেড়ায়। ছয়ফুট দুই ইঞ্চি লম্বা ও সুঠাম দেহের অধিকারী ছিলেন। 


আবেশের আচার-আচরণে মুগ্ধ ছিলো সহপাঠী ও এলাকার মানুষ। পড়া শুনা করতেন কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয় (এস এস সি পরীক্ষার্থী ছিলেন)। পড়া- শুনার পাশাপাশি, খেলা-ধূলায় ও সামাজিক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রাখতেন।প্রিয় খেলা ছিলো ব্যাট মিন্টন।শিকার করা এবং বরশী দিয়ে মাছ ধরা ছিলো অন্যতম সখ।


উল্লেখ্য, আবেশ ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকা উত্তরায় বড় চাচার বাসায় বেড়াতে গিয়ে ১০ তলা বিল্ডিংয়ের ছাঁদ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়। আবেশের মৃত্যু সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। অশ্রু শিক্ত নয়নে বাড়িতে আসতে থাকে শতশত শুভাকাঙ্ক্ষী।কান্নার রোল পড়ে যায়।পরের দিন ১০ সেপ্টেম্বর সকাল দশটায় কাউলীবেড়া কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে  আবেশের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। হাজার হাজার মানুষের ভালোবাসায় অশ্রু শিক্ত নয়নে আবেশকে শেষ বিদায় জানানো হয়।জানাজা শেষে বায়তুন নুর জামে মসজিদের পাশে,  নিজ বাড়ীর পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।


আবেশের মৃত্যুর আবেশ মেধা বৃত্তি চালু করা হয়েছে। প্রতি বছর ১৫ ফেব্রুয়ারী আবেশের জন্মদিন উপলক্ষে ২৪ জন ছাত্র -ছাত্রীদের কে এই মেধা বৃত্তি প্রদান করা হয়।আবেশের নামে ফ্রী মেডিকেল চিকিৎসা সেবা, অসহায় পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ সহ নানান সামাজিক কর্মকান্ড চালু রয়েছে। 


ওয়াকিব হাসান আবেশ এর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় আবেশ স্মৃতি সংসদের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া চেয়েছেন তার পরিবার বর্গ।

আরও খবর