সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএমসি সভাপতি ফজলে রাব্বি। রংপুরে ওয়াইসিডিও'র জব ফেয়ার অনুষ্ঠিত, তাৎক্ষণিক চাকরি পেলেন প্রায় ১০০ জন বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠ যেন 'জলাশয়', ভোগান্তি চরমে, পৌর প্রশাসাকের ওপর স্থানীয়দের ক্ষোভ টানা বর্ষণে সাতকানিয়া-লোহাগাড়ায় বন্যা পরিস্থিতি, আতঙ্কে সাধারণ মানুষ শ্রীমঙ্গলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ রজত জয়ন্তীতে গোবিপ্রবিতে তরুণ কলাম লেখক ফোরামের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নন্দীগ্রামের ঐতিহ্যবাহী নিমাইদিঘী আদর্শ কলেজের সভাপতি হলেন আদর গুরুত্বপূর্ণ ব্যক্তির নামে ১৩৭টি ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত: তথ্যমন্ত্রী অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করতে চাই: প্রধানমন্ত্রী শাপলা চত্বর হত্যাযজ্ঞের প্রধান আসামি শেখ হাসিনা বগুড়ায় হবে সামরিক ড্রোন কারখানা: সংসদে প্রধানমন্ত্রী শার্শায় ইয়াবাসহ ২ ইউপি সদস্যসহ ৪ মাদক কারবারি আটক লাখাইয়ে দেশিয় মাছের আতংক চায়না দুয়ারি রিং জাল,বিলুপ্তির পথে দেশিয় মাছ। বরিশাল নগরীতে শিয়ালের মাংস বিক্রির ফেসবুকে বিজ্ঞাপন, চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা জোরদারে আনসার সদস্য মোতায়েন ধামরাইয়ে ৮০ বছরের সাধুর সাথে তরুণির বিয়ে, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতি প্রতিরোধে টাস্ক ফোর্স কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো স্বামী-স্ত্রীর প্রেমের টানে ঢাকা থেকে পাংশায় পঞ্চম ও দ্বিতীয় শ্রেণী পড়ুয়া প্রেমিক-প্রেমিকা, পুলিশের সন্দেহে ধরা

প্রধান উপদেষ্ঠার ত্রাণ তহবিলে বড়লেখায় এফআর মুহিউস-সুন্নাহ একাডেমির অর্থ প্রদান

নোয়াখালী, ফেনী, লক্ষীপুর ও কুমিল্লা জেলার উপর দিয়ে সম্প্রতি আকস্মিক বয়ে যাওয়া প্রলয়ঙ্কারী বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে আর্থিক সহায়তা প্রদানের আহবান জানানো হয়। এ আহবানে সাড়া দিয়েছেন বড়লেখার দ্বীনি বিদ্যাপিঠ এফ.আর মুহিউস-সুন্নাহ একাডেমি এবং আয়েশা সিদ্দিকা রা. ও নেকরুজা খাতুন মহিলা মাদ্রাসাদ্বয়ের প্রতিষ্ঠাতা পরিচালক লন্ডন প্রবাসি হাজি ফাইজ মোহাম্মদ রহমান।

বন্যায় বিপর্যস্ত মানুষের জন্য সুদূর লন্ডন থেকে প্রধান উপদেষ্ঠা ড. মুহাম্মদ ইউনুসের ত্রাণ ও কল্যাণ তহবিলে তিনি পাঁচ লাখ পাঠিয়েছেন। রোববার দুপুরে তার পক্ষ থেকে বড়লেখা ইউএনও নাজরাতুন নাঈমের হাতে এই ৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বড়লেখা এফ.এম মুহিউস-সুন্নাহ একাডেমির ভারপ্রাপ্ত  মুহতামিম মাওলানা তায়্যিবুর রহমান, শিক্ষা সচিব মাওলানা মীর নাঈম হাসান, পরিচালনা ও শুরা কমিটির সহসভাপতি এবং আজিমগঞ্জ জামেয়া ইসলামীয়া মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আব্দুল কাদির, বড়খলা বশিরিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা নজরুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুর রব, দক্ষিণভাগ মোহাম্মদীয়া দারুল হাদিস টাইটেল মাদ্রাসার মুহতামিম মাওলানা কাওছার আহমদ, নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের অধ্যাপক  মোশাররফ হোসেন সবুজ, অধ্যাপক বেলাল উদ্দিন, মাওলানা খলিলুর রাহমান, আব্দুল হক্ব ক্বাসিমী, আরিফ আহমদ, সাবেক শিক্ষক রিয়াজুল ইসলাম, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের একাউন্টেন্ড রেজাউল ইসলাম মিন্টু, শিক্ষানুরাগি নুরুল হক প্রমুখ।

আরও খবর