অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

ভারতীয় বিএসএফ এর গুলিতে স্কুল ছাত্রী স্বর্ণা দাসের মৃত্যুতে মৌলভীবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

ফেলানী থেকে স্বর্নাসহ বিএসএফ কর্তৃক সীমান্তে হত্যার প্রতিটি ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত দাবি


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে স্বর্ণা দাস (১৩) নামে এক স্কুল শিক্ষার্থী মৃত্যুর প্রতিপাদে মৌলভীবাজারে মানববন্ধন ও  প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজারের শিক্ষার্থীরা। 

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশটি সঞ্চালনায় ছিলেন শাহ মিসবাহ ও আশরাফ উদ্দীন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজারের শিক্ষার্থী তানিজিয়া শিশির,জাকারিয়া ইমন, মীর নিজাম, সুমন আহমদ, শাহান চৌধুরী, শামায়েল রাহমান, জাবেদ রাহমান, শাহ উসনান আলী জাকি প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ফেলানী থেকে স্বর্নাসহ বিএসএফ কর্তৃক সীমান্ত হত্যার প্রতিটি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিচারের কাঠগড়ায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

প্রসঙ্গত, চলতি মাসের গত ১ সেপ্টেম্বর সন্ধ্যারাতে কুলাউড়ার লালারচক সীমান্তে ভারতীয় বিএসএফ এর গুলিতে কিশোরী স্বর্না দাস এর মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনার দুই দিন পর স্বর্ণার মরদেহ হস্তান্তর করে বিএসএফ। স্বর্ণা পাশ্ববর্তী জুড়ী উপজেলার নিরোধ বিহারী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। এই ঘটনাকে নিয়ে ক্ষোভে ফুঁসে উঠেছে কুলাউড়া-জুড়ীসহ পুরো মৌলভীবাজারবাসী।


Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

১০ ঘন্টা ৪৯ মিনিট আগে