চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জয়পুরহাট সাংবাদিক ঐক্যজোটের সভাপতি রফিকুল ইসলাম, সম্পাদক রাশেদুজ্জামান নির্বাচিত

সাংবাদিকদের উপর নির্যাতন-হয়রানি প্রতিরোধে জয়পুরহাট সাংবাদিক ঐক্যজোটের কমিটি গঠন করা হয়েছে। 

শুক্রবার (১১ নভেম্বর) দুপুরে জয়পুরহাট জেলা শহরের ফ্রেন্ডস গার্ডেনে এক সভায় সর্বসম্মতিক্রমে এটিএন বাংলা, এটিএন নিউজের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিককে সভাপতি ও আরটিভির জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান রাশেদকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। 

এ কমিটিতে জয়পুরহাটের ৪টি প্রেসক্লাবের আরও প্রায় ৪০ জন সাংবাদিকদের সদস্য হিসেবে অর্ন্তভূক্ত করা হবে। 

ঐক্যজোট কমিটির সহ-সভাপতি হলেন, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের  জেলা প্রতিনিধি মোমেন মুনি, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি শফিউল বারী রাসেল, দৈনিক আমাদের অর্থনীতির জেলা প্রতিনিধি মতলুব হোসেন, মাইটিভির বিপুল কুমার সরকার।

যুগ্ন সাধারণ সম্পাদক দেশ টিভি ও দৈনিক দেশ রূপান্তরের রেজাউল করিম রেজা, গ্লোবাল টেলিভিশনের জাহাঙ্গীর আলম খান ও এসএ টিভির সোহেল আহমেদ লিও ।

সাংগঠনিক সম্পাদক এশিয়ান টিভির গোলাপ হোসেন, সহ-সাগঠনিক সম্পাদক দৈনিক খোলা কাগজের জনি সরকার, প্রচার ও মিডিয়া সম্পাদক মাছরাঙা টিভির আল মামুন, দপ্তর সম্পাদক দৈনিক পর্যবেক্ষণ ও এক্সপ্রেস নিউজ টিভির আবু রায়হান, সহ-দপ্তর সম্পাদক দৈনিক বাংলাদেশ জার্নাল জেলা প্রতিনিধি ও দৈনিক তুলশীগঙ্গার বার্তা সম্পাদক সাগর কুমার, কোষাধ্যক্ষ দৈনিক স্বাধীন বাংলার রাকিবুল হাসান রাকিব, ক্রীড়া সম্পাদক এশিয়ান টিভির নেওয়াজ মোর্শেদ নোমান, সহ- ক্রীড়া সম্পাদক মোহনা টিভির আব্দুল কাদের সুজন, সমাজকল্যাণ সম্পাদক দৈনিক আমার সময়ের আহসান হাবিব আরমান।

নির্বাহী সদস্য পদে রয়েছেন, দৈনিক জয়পুরহাট খবরের সম্পাদক এসএম সোলায়মান আলী, বাংলাদেশ টেলিভিশনের মিজানুর রহমান মিন্টু, বিজয় টিভির গোলাম মোস্তফা, দৈনিক স্বদেশ প্রতিদিনের শেখর মজুমদার, দৈনিক চাদনী বাজারের সুমন কুমার সাহা, দৈনিক জয়পুরহাট খবর, আওয়ার টাইমের মিনহাজুর রহমান ছোটন ও আনন্দ টিভির নাহিদ আখতার।

এছাড়া সদস্যরা হলেন, দৈনিক ভোরের কাগজের কবির হোসেন, বাংলা টিভির আয়েশা সিদ্দিকা আশা, দৈনিক বাংলার বাণীর মনিরুজ্জামান, দৈনিক আজকের পত্রিকার আতাউর রহমান, দৈনিক শেয়ার বিজের সেলিম সরোয়ার শিপন, আনন্দ টিভির ফারুক হোসেন, দৈনিক নবচেতনার সুলতান মাহমুদ, দৈনিক ইনকিলাবের মশিউর রহমান, দৈনিক বাংলাদেশের আলোর সেলিম রেজা, দৈনিক আমাদের কণ্ঠের কাজী মাসুদুর রহমান, আপডেট টিভির মোয়ান্নাফ হোসেন শিমুল, দৈনিক বাংলাদেশ বুলেটিনের আজিজুল হাকিম রনি, দৈনিক লাখো কণ্ঠের ইসমাইল হোসেন, দৈনিক প্রতিদিনের সংবাদের মিলন রায়হান, দৈনিক ভোরের আকাশের ইউসুফ প্রধান ও বাংলাদেশ খবরের ফারহানা আক্তার। 

উল্লেখ্য,জয়পুরহাটের ৪টি প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে এ কমিটি গঠন করা হয়। এ কমিটির মেয়াদ আগামী তিন বছর পর্যন্ত বলবৎ থাকবে।
আরও খবর