সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএমসি সভাপতি ফজলে রাব্বি। রংপুরে ওয়াইসিডিও'র জব ফেয়ার অনুষ্ঠিত, তাৎক্ষণিক চাকরি পেলেন প্রায় ১০০ জন বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠ যেন 'জলাশয়', ভোগান্তি চরমে, পৌর প্রশাসাকের ওপর স্থানীয়দের ক্ষোভ টানা বর্ষণে সাতকানিয়া-লোহাগাড়ায় বন্যা পরিস্থিতি, আতঙ্কে সাধারণ মানুষ শ্রীমঙ্গলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ রজত জয়ন্তীতে গোবিপ্রবিতে তরুণ কলাম লেখক ফোরামের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নন্দীগ্রামের ঐতিহ্যবাহী নিমাইদিঘী আদর্শ কলেজের সভাপতি হলেন আদর গুরুত্বপূর্ণ ব্যক্তির নামে ১৩৭টি ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত: তথ্যমন্ত্রী অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করতে চাই: প্রধানমন্ত্রী শাপলা চত্বর হত্যাযজ্ঞের প্রধান আসামি শেখ হাসিনা বগুড়ায় হবে সামরিক ড্রোন কারখানা: সংসদে প্রধানমন্ত্রী শার্শায় ইয়াবাসহ ২ ইউপি সদস্যসহ ৪ মাদক কারবারি আটক লাখাইয়ে দেশিয় মাছের আতংক চায়না দুয়ারি রিং জাল,বিলুপ্তির পথে দেশিয় মাছ। বরিশাল নগরীতে শিয়ালের মাংস বিক্রির ফেসবুকে বিজ্ঞাপন, চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা জোরদারে আনসার সদস্য মোতায়েন ধামরাইয়ে ৮০ বছরের সাধুর সাথে তরুণির বিয়ে, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতি প্রতিরোধে টাস্ক ফোর্স কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো স্বামী-স্ত্রীর প্রেমের টানে ঢাকা থেকে পাংশায় পঞ্চম ও দ্বিতীয় শ্রেণী পড়ুয়া প্রেমিক-প্রেমিকা, পুলিশের সন্দেহে ধরা

বড়লেখায় যৌথবাহিনীর হাতে সাবেক যুবলীগ নেতা আটক

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদিরকে (৫৫) আটক করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) রাত ১১টায় উপজেলার তালিমপুর গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কাদির উপজেলার তালিমপুর গ্রামের মৃত আসাব উদ্দিনের ছেলে।

বড়লেখা থানার ওসি সঞ্জয় চক্রবর্ত্তী শুক্রবার সন্ধ্যায় বলেন, 'যুবলীগ নেতা আব্দুল কাদিরকে আটক করেছে যৌথবাহিনী। তার কাছে অস্ত্র ছিল বলে তিনি যৌথবাহিনীর কাছে স্বীকার করেছেন। তবে অস্ত্র উদ্ধার করা যায়নি। তাকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।'

যুবলীগ নেতা আব্দুল কাদিরের ছেলে মাহি হাসান নিলয় বলেন,  'আমার বাবার বিরুদ্ধে কোনো মামলা নেই। বৃহস্পতিবার রাতে আমাদের বাড়িতে সেনাবাহিনী এসে আমার বাবাকে ক্যাম্পে যেতে বলে। তখন আমার বাবা ঘর থেকে বের হলে তারা তাকে মারধর করেন। এসময় আমাদের ঘরে অস্ত্র আছে বলে তল্লাশি চালানো হয়। কিন্তু অস্ত্র তারা পায়নি। পরে আমার বাবাকে ধরে নিয়ে যায়। এসময় আমাদের সিসি ক্যামেরা ভাঙচুর করা হয়।'

পুলিশ সূত্র জানিয়েছে, যৌথবাহিনীর অভিযানে আটক হওয়া উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদিরকে আটকের পর পুলিশের কাছে সোপর্দ করা হয়। শুক্রবার সকালে তাকে উপজেলা পৌর যুবদলের এক নেতার করা মামলায় সন্ধিগ্ধ আসামি হিসাবে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। গত ২৩ আগস্ট বড়লেখা পৌর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম তাফাদার বাদি হয়ে মামলাটি করেন। ২০১৫ সালের ৫ জানুয়ারি বিএনপির নেতাকর্মীদের গুম, খুন ও নির্যাতনের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচি গণহত্যা দিবস ও কালো পতাকা মিছিল চলাকালে বড়লেখা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনকে প্রধান আসামি এবং উপজেলা আওয়ামী লীগ-যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ৩৮ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে তিনি মামলাটি করেন।

আরও খবর