‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলের ষাড়েরগজ এলাকায় ইয়াবা-মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ



মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী ও বিভিন্ন চুরি ডাকাতির সাথে জড়িত রাজন মিয়া ও সিন্দুরখান ইউনিয়নের ইয়াবা ব্যবসায়ী জাফর এবং সকল মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন সিন্দুরখান ও আশিদ্রোন ইউনিয়নের সচেতন ছাত্র ও যুবসমাজ। 


শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সিন্দুরখান ইউনিয়নের ষাড়েরগজ এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশ বক্তব্য দেন আশিদ্রোন ইউনিয়নের জানাউড়া এলাকার বাসিন্দা শফিকুর রহমান ও জসিম উদ্দিন।

এসময় তারা বলেন, কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী ও চুরের গড ফাদার রাজন মিয়া এবং সিন্দুরখান ইউনিয়নের ইয়াবা ব্যবসায়ী জাফরসহ আরও অনেকে দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ও মাদক কারবারির সঙ্গে জড়িত। এর আগে প্রশাসন তাদের ধরলেও কিছুদিন পর ছাড়া পেয়ে যায়। বিগত বছরগুলোতে যারা মাদক ব্যাবসার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাই। পাশাপাশি মাদক-ইয়াবা ব্যবসার সাথে এলাকার যারা জড়িত তাদেরকে শক্ত হাতে দমনের জন্যে প্রশাসনের কাছে জোর দাবি জানাই। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এ মানববন্ধটি বেলা ৪টার দিকে  পূর্ব নির্ধারিত সময় স্থান ছিল সিন্দুরখান চৌমুহনায় হওয়ার কথা ছিল। আয়োজক কর্তৃপক্ষ যথাসময়ে ব্যানার নিয়ে মানববন্ধস্থলে উপস্থিত হলে জাফর এর নাম ব্যানারে থাকায় মানববন্ধন করতে দেননি জাফরের লোকজন। তাদের দাবি জাফর মাদকের সঙ্গে জড়িত নয়। পরে সিন্দুরখান বিজিবি ক্যাম্প থেকে বিজিবি সদস্য কামাল হোসেন উভয় পক্ষেন বাকবিতণ্ডা এড়াতে দু'পক্ষকে পক্ষকে বুঝিয়ে মানবন্ধন স্থগিত করে বাড়িঘরে ফিরে যেতে অনুরোধ করেন। পরে আয়োজক কমিটি ওই এলাকা থেকে সরে এসে ষাড়েরগজ এলাকায় মানববন্ধন ও সমাবেশ করেন।

Tag
আরও খবর