‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

১৭ বছর ক্ষমতায় থেকে শুধু প্রতিশোধ নিয়েছেন শেখ হাসিনা : মৌলভীবাজারে আল্লামা মামুনুল হক

মৌলভীবাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশ অনুষ্ঠিত


হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হয়েছে। দেশ স্বাধীনের ৫০ বছরের রাজনীতি ছিল প্রতিশোধের এবং অঙ্গরাজ‍্য প্রতিষ্ঠায় বিভাজনের রাজনীতি। টানা ১৭ বছর ক্ষমতায় থেকে শুধু প্রতিশোধ নিয়েছেন স্বৈরাচারি শেখ হাসিনা। ক্ষমতার চেয়ার টিকিয়ে রাখতে বিরোধীদলের মানুষের উপর জুলুম, গ্রেফতার, গুম, খুন সবকিছু হয়েছে হাসিনার নির্দেশে। বিভিন্ন সভা সমাবেশে হত‍্যাযজ্ঞ চালিয়েছেন তিনি। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে নিজে ক্ষমতায় থেকেছেন। খুনি হাসিনাসহ দেশের সকল খুনি, দুর্নীতিবাজদের বিচার এদেশেই হবে। পতিত স্বেরাচারি হাসিনাকে দেশে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ১০টায় মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা রোডে টাউন ঈদগাহ এর সামনে অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের মৌলভীবাজার জেলা শাখার গণসমাবেশে প্রধান অতিথির বক্তব‍্যে শায়খুল হাদিস মাওলানা মামুনুল হক এসব কথা বলেন।


বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ, আহত ও বন‍্যাদূর্গতদের জন‍্য দোয়া এবং দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে পতিত স্বৈরশাসক ও তার সহযোগীসহ সকল অপরাধীদের বিচারের দাবিতে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব‍্য দেন

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব শায়খুল হাদিস মাওলানা মামুনুল হক।

বক্তব্য দেন কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা আতাউল্লাহ আমিনসহ  মৌলভীবাজার জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

গণসমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি হাবিবুর রহমান।



Tag
আরও খবর