‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাইফুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সভাপতি নূরে আলম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজু’র নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণসহ শ্রদ্ধা নিবেদন করা হয়। 

মরহুমের মাজারে শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন বিএনপি শ্রীমঙ্গল উপজেলা শাখার সহসভাপতি হাজী আরিফিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আজির উদ্দিন, শ্রম বিষয়ক সম্পাদক সোহেল আহমেদ, যুব বিষয়ক সহসম্পাদক ও পৌর যুবদল সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. জালাল উদ্দিন, সদস্য সচিব সাইফুর রহমান, সিনিয়র ছাত্রদল নেতা মো. সেলিম মাহমুদ, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দস শহীদ, মোস্তাফিজুর রহমান তপু, পৌর ছাত্রদলের সদস্য সচিব গোলাম সোরোয়ার রিমন, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন প্রমুখ।

উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, মরহুম এম সাইফুর রহমান দেশের অন্যতম অর্থমন্ত্রী ছিলেন। যিনি একাধারে ১২ বার জাতীয় সংসদে অত্যন্ত সফলতার সঙ্গে বাজেট পেশ করেছেন। তিনি ২০০৯ সালের এই দিনে মৌলভীবাজার থেকে ঢাকায় আসার পথে আশুগঞ্জের কাছে সড়ক দুর্ঘটনায় ৭৭ বছর বয়সে মারা যান।

Tag
আরও খবর