সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

তারেক রহমানের নির্দেশে বসুরহাটে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

#কোম্পানীগঞ্জ #বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আজ বুধবার বিকেলে বসুরহাট বাজারের কলেজ গেইট সংলগ্ন আয়েশা হক টাওয়ারের সামনে বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।


ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন। তিনি বলেন, “বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে। তারেক রহমানের নির্দেশে আমরা আজকের এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করছি, যাতে করে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে পারি।”


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি মুজিব কলেজ ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা আহবায়ক ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির নেতা, আমেরিকান প্রবাসী কামাল উদ্দিন; কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা, আমেরিকান প্রবাসী আবদুর রাজ্জাক চৌধুরী; বসুরহাট পৌরসভা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মমিনুল হক; সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন; সাংগঠনিক সম্পাদক ওমর ফারুকসহ পৌরসভার ৯টি ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকবৃন্দ।


ত্রাণ সামগ্রী বিতরণের মধ্যে ছিল চাল, ডাল, তেল, শুকনো খাবার ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। বিএনপির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে জানান, তারা এই ধরনের ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখবেন এবং বন্যাক্রান্ত মানুষের পাশে দাঁড়াবেন।

Tag
আরও খবর