পাকিস্তানের বিপক্ষে টেস্ট দল ঘোষণা বিসিবির পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু সরুলিয়া ইউনিয়নবাসীর খাদেম হিসেবে থাকতে চাই ইউপি চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মুজিবর রহমান ‎ ঝিনাইগাতীতে কারিতাস সীডস কর্মসূচির উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত নোয়াখালীতে যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা পবিপ্রবিতে শিক্ষার্থীদের উদ্যোগে জমকালো আয়োজনে বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৬ উদযাপন নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ শিশুকে হামের টিকা দেওয়ার অপরাধে সেই পরিবহন শ্রমিক বরখাস্ত ২৬ শিক্ষাবর্ষের ১ম অভিভাবক সমাবেশের আয়োজন করলো শান্তিগঞ্জের ইক্বরা আইডিয়াল দাখিল মাদ্রাসা আশাশুনিতে রাতের আঁধারে ধানের জমিতে লোনাপানি তোলার অভিযোগ বগুড়া সিটির প্রশাসক হিসেবে খায়রুল বাশারকে চায় বগুড়াবাসী বাগআঁচড়ায় ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষায়:ঘটনায় জড়িত ৬ শিক্ষককে দ্বায়িত্ব থেকে অব্যাহতি লাখাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ এর উদ্বোধন ও আলোচনা সভা। কুলিয়ারচরে "নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬" কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জুডোতে যশোরের বাজিমাত: রূপা ও ব্রোঞ্জ জিতে ইলা-রিনার বাজিমাত গোয়ালন্দে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে অভিযান, ভেকু বিকল গোয়ালন্দে অভিভাবক বিশ্রামাগার ও হেল্প ডেস্ক পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক লালপুরে ভয়াবহ লোডশেডিংয়ে বিপাকে পরীক্ষার্থীরা

সব বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-09-2024 05:44:43 am

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপটি স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে জানিয়ে আবহাওয়া অফিস বলছে, এটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। তবে দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর অন্ধ্র-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে। এটি রবিবার দক্ষিণ উড়িষ্যা ও এর কাছাকাছি এলাকায় স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছিল। এটি আরো উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।


এছাড়া মৌসুমি বায়ুর অক্ষের বাড়তি অংশ রাজস্থান, মধ্য প্রদেশ, স্থল নিম্নচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।


এ অবস্থায় সোমবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।


সপ্তাহজুড়ে দেশের সব বিভাগেই ঝড়বৃষ্টি ও ভারি বর্ষণের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঝড়বৃষ্টির কারণে আগামী কয়েক দিন সারা দেশেই তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানানো হয়েছে।

আরও খবর







69eb6bcd71c39-240426071037.webp
এনসিপিতে যোগ দিলেন ইসহাক, রনি ও কাফি

২ দিন ৩ ঘন্টা ৩৯ মিনিট আগে